হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৫ জানুয়ারি ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন

সোয়েব সাঈদ, রামু::

কক্সবাজারের রামুতে বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ছোট ভাই পালিয়ে গেলেও স্ত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার, ৫ ডিসেম্বর সকাল ৯ টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. আব্দুল্লাহ বিদ্যুৎ জানিয়েছে, নিহত আয়ুব আলী (২৫) ওই এলাকার মৃত বশির আহমদের ছেলে। তার আপন ছোট ভাই মো. ইয়াছিন এরা দুইজনই পেশায় পশু চিকিৎসক।

তিনি আরও জানান, নিহত আয়ুব আলীর সাথে আপন ছোট ভাই মো. ইয়াছিনসহ তার মায়ের সাথে সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। তার (আয়ুব আলী) মা সহ আপন ছোট ভাই নিহত আয়ুব আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। এ ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাই ইয়াছিন পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়েছে। ইয়াছিনকে আটকের জন্য অভিযান চলমান রয়েছে।

আরও পড়ুন

কক্সবাজারে কৃষক লীগ নেতা সেলিম রেজা আটক

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

অন্যান্য
Card Image

রামুতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৫ জানুয়ারি ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন
Print Image
সোয়েব সাঈদ, রামু:: কক্সবাজারের রামুতে বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ছোট ভাই পালিয়ে গেলেও স্ত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার, ৫ ডিসেম্বর সকাল ৯ টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. আব্দুল্লাহ বিদ্যুৎ জানিয়েছে, নিহত আয়ুব আলী (২৫) ওই এলাকার মৃত বশির আহমদের ছেলে। তার আপন ছোট ভাই মো. ইয়াছিন এরা দুইজনই পেশায় পশু চিকিৎসক। তিনি আরও জানান, নিহত আয়ুব আলীর সাথে আপন ছোট ভাই মো. ইয়াছিনসহ তার মায়ের সাথে সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। তার (আয়ুব আলী) মা সহ আপন ছোট ভাই নিহত আয়ুব আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। এ ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাই ইয়াছিন পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়েছে। ইয়াছিনকে আটকের জন্য অভিযান চলমান রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×