হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় স্বামীর ইন্ধনে গৃহবধূকে গণধর্ষণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৯ জানুয়ারি ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় স্বামীর উপস্থিতিতে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের হারবাং ছড়া বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী পুলিশকে জানায়, স্বামী নাছির উদ্দীন তাকে প্রায় সময় নির্যাতন করতেন। তাদের সংসারে প্রায় সময় অশান্তি লেগেই থাকতো। ধর্ষণের শিকার নারীর অভিযোগ, সোমবার সন্ধ্যায় তার স্বামী তিন যুবককে নিয়ে ঘরে আসেন। স্বামীর ইন্ধনে ওই যুবকরা তাকে ধর্ষণের পর রাস্তায় ফেলে যান। এরপর সড়কে কান্নাকাটি করতে থাকেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাছির উদ্দীন ধর্ষণের শিকার নারীর দ্বিতীয় স্বামী। পূর্বের সংসার ছেড়ে আসার পর দুই বছর আগে নাছিরের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি ঘটনার মূল কারণ উদঘাটনে তদন্ত চলমান আছে বলে জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ আলী।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় স্বামীর ইন্ধনে গৃহবধূকে গণধর্ষণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় স্বামীর ইন্ধনে গৃহবধূকে গণধর্ষণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৯ জানুয়ারি ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় স্বামীর উপস্থিতিতে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের হারবাং ছড়া বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে। চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী পুলিশকে জানায়, স্বামী নাছির উদ্দীন তাকে প্রায় সময় নির্যাতন করতেন। তাদের সংসারে প্রায় সময় অশান্তি লেগেই থাকতো। ধর্ষণের শিকার নারীর অভিযোগ, সোমবার সন্ধ্যায় তার স্বামী তিন যুবককে নিয়ে ঘরে আসেন। স্বামীর ইন্ধনে ওই যুবকরা তাকে ধর্ষণের পর রাস্তায় ফেলে যান। এরপর সড়কে কান্নাকাটি করতে থাকেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, নাছির উদ্দীন ধর্ষণের শিকার নারীর দ্বিতীয় স্বামী। পূর্বের সংসার ছেড়ে আসার পর দুই বছর আগে নাছিরের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি ঘটনার মূল কারণ উদঘাটনে তদন্ত চলমান আছে বলে জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ আলী।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×