হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাদক–কাণ্ডে আরিয়ানের গ্রেফতার নিয়ে প্রথমবার মুখ খুললেন শাহরুখ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪, ১০:০৭ অপরাহ্ন


মুম্বাই, ১২ জানুয়ারি – মাদককাণ্ডে ২০২১ সালে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। প্রায় এক মাস ছিলেন হাজতে। এ ঘটনার পর দুই বছর পেরিয়ে গেলেও টুঁ-শব্দ করেননি অভিনেতা।

তবে বুধবার একটি পুরস্কার গ্রহণ করে অনুষ্ঠানে কথা বলেছেন ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা নিয়ে। সরাসরি আরিয়ানের নাম না বললেও শাহরুখের কথা শুনে সহজেই বোঝা যায়, তিনি ঠিক কী নিয়ে কথা বলেছেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

তিনি বলেন, গত ৪-৫ বছরের যাত্রাটা আমাদের পরিবারের জন্য বেশ রুক্ষ ছিল। আমি জানি, কোভিডের কারণে নিশ্চয়ই আরও অনেকের ক্ষেত্রেও তাই। আমার সব সিনেমা ফ্লপ করে। অনেকেই আমার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার শ্রদ্ধার্ঘ্যও লিখে ফেলেছিল!
কথাগুলো বলতে বলতে শাহরুখ সিনেমা বিশারদদের রসিকতা করে ‘মূর্খ’ বলেও সম্বোধন করেন। তারপর নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ তোলেন।

তিনি বলেন, ব্যক্তিগত জীবনে কিছু অপ্রীতিকর এবং বিরক্তিকর ঘটনা ঘটেছে বললেও কম বলা হয়। কিন্তু তাতে আমার একটা শিক্ষা হয়েছে। চুপচাপ থাকো, একদম নিস্তব্ধে কাজ করো, নিজের আত্মসম্মান বজায় রেখে চুপচাপ পরিশ্রম করে যাও। কারণ, অনেক সময় যখন মনে হয়, জীবনে সব ভালোই চলছে, কীভাবে যে জীবন তোমার পরীক্ষা নেবে, বুঝতেও পারবে না! কিন্তু এই সময়ই আরও সততার আর আশা নিয়ে নিজের গল্প নিজেই লেখা উচিত।

কথা শেষ করেন নিজের সিনেমা ‘ওম শান্তি ওম’র একটি সংলাপ দিয়ে। ‘যতক্ষণ না শেষটা আনন্দের হয়, ততক্ষণ সেটা শেষ হয় না। ’

অনুষ্ঠানে শাহরুখ ‘পাঠান’ আর ‘জওয়ান’র অতুলনীয় বক্স অফিস সাফল্যের জন্য দর্শককে ধন্যবাদ দেন। তিনি স্বীকার করেন, যারা এই সিনেমাগুলো দেখেছেন তাদের মধ্যে অনেকেই হয়তো তার অভিনয়ের ভক্ত নন। কিন্তু তার পাশে দাঁড়াতেই তার সিনেমা হলে গিয়েছেন। সেই জন্য তিনি কৃতজ্ঞ।

আইএ/ ১২ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মাদক–কাণ্ডে আরিয়ানের গ্রেফতার নিয়ে প্রথমবার মুখ খুললেন শাহরুখ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাদক–কাণ্ডে আরিয়ানের গ্রেফতার নিয়ে প্রথমবার মুখ খুললেন শাহরুখ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১২ জানুয়ারি – মাদককাণ্ডে ২০২১ সালে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। প্রায় এক মাস ছিলেন হাজতে। এ ঘটনার পর দুই বছর পেরিয়ে গেলেও টুঁ-শব্দ করেননি অভিনেতা। তবে বুধবার একটি পুরস্কার গ্রহণ করে অনুষ্ঠানে কথা বলেছেন ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা নিয়ে। সরাসরি আরিয়ানের নাম না বললেও শাহরুখের কথা শুনে সহজেই বোঝা যায়, তিনি ঠিক কী নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, গত ৪-৫ বছরের যাত্রাটা আমাদের পরিবারের জন্য বেশ রুক্ষ ছিল। আমি জানি, কোভিডের কারণে নিশ্চয়ই আরও অনেকের ক্ষেত্রেও তাই। আমার সব সিনেমা ফ্লপ করে। অনেকেই আমার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার শ্রদ্ধার্ঘ্যও লিখে ফেলেছিল!কথাগুলো বলতে বলতে শাহরুখ সিনেমা বিশারদদের রসিকতা করে ‘মূর্খ’ বলেও সম্বোধন করেন। তারপর নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ব্যক্তিগত জীবনে কিছু অপ্রীতিকর এবং বিরক্তিকর ঘটনা ঘটেছে বললেও কম বলা হয়। কিন্তু তাতে আমার একটা শিক্ষা হয়েছে। চুপচাপ থাকো, একদম নিস্তব্ধে কাজ করো, নিজের আত্মসম্মান বজায় রেখে চুপচাপ পরিশ্রম করে যাও। কারণ, অনেক সময় যখন মনে হয়, জীবনে সব ভালোই চলছে, কীভাবে যে জীবন তোমার পরীক্ষা নেবে, বুঝতেও পারবে না! কিন্তু এই সময়ই আরও সততার আর আশা নিয়ে নিজের গল্প নিজেই লেখা উচিত। কথা শেষ করেন নিজের সিনেমা ‘ওম শান্তি ওম’র একটি সংলাপ দিয়ে। ‘যতক্ষণ না শেষটা আনন্দের হয়, ততক্ষণ সেটা শেষ হয় না। ’ অনুষ্ঠানে শাহরুখ ‘পাঠান’ আর ‘জওয়ান’র অতুলনীয় বক্স অফিস সাফল্যের জন্য দর্শককে ধন্যবাদ দেন। তিনি স্বীকার করেন, যারা এই সিনেমাগুলো দেখেছেন তাদের মধ্যে অনেকেই হয়তো তার অভিনয়ের ভক্ত নন। কিন্তু তার পাশে দাঁড়াতেই তার সিনেমা হলে গিয়েছেন। সেই জন্য তিনি কৃতজ্ঞ। আইএ/ ১২ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×