হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০২ ফেব্রুয়ারি – রাজধানীর রামপুরা থানার বনশ্রী ব্যাংক কলোনিতে গাজী নাজিউর রহমান নাদিম (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাদিমের মামা মো. গাজী জহির বলেন, বৃহস্পতিবার নাদিম বিশ্ববিদ্যালয় থেকে সন্ধ্যার পর বাসায় আসেন। এরপর কাউকে কিছু না বলে তিনি তার রুমে যান। পরে তাকে অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপর দরজা ভেঙে রুমে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তখন আমার বোন ও ভগ্নিপতি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার ওসি মো. মশিউর রহমান বলেন, আমরা ঘটনার বিষয়টি জানতে পেরেছি। ঘটনার পর একজন এসআইকে ঘটনা তদন্তে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। তিনি আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো রহস্য আছে তা তদন্তের পর বলা যাবে।

সূত্র: যুগান্তর
আইএ/ ০২ ফেব্রুয়ারি ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ ফেব্রুয়ারি – রাজধানীর রামপুরা থানার বনশ্রী ব্যাংক কলোনিতে গাজী নাজিউর রহমান নাদিম (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নাদিমের মামা মো. গাজী জহির বলেন, বৃহস্পতিবার নাদিম বিশ্ববিদ্যালয় থেকে সন্ধ্যার পর বাসায় আসেন। এরপর কাউকে কিছু না বলে তিনি তার রুমে যান। পরে তাকে অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপর দরজা ভেঙে রুমে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তখন আমার বোন ও ভগ্নিপতি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার ওসি মো. মশিউর রহমান বলেন, আমরা ঘটনার বিষয়টি জানতে পেরেছি। ঘটনার পর একজন এসআইকে ঘটনা তদন্তে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। তিনি আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো রহস্য আছে তা তদন্তের পর বলা যাবে।সূত্র: যুগান্তরআইএ/ ০২ ফেব্রুয়ারি ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×