হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তান ক্রিকেটের নতুন চেয়ারম্যান মহসিন নাকভি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন


ইসলামবাদ, ০৬ ফেব্রুয়ারি – পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসিন রাজা নাকভি। আগামী ৩ বছরের জন্য পিসিবির দায়িত্ব পেয়েছেন মহসিন। পিসিবির ৩৭তম চেয়ারম্যান হলেন তিনি।

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান শাহ খাওয়ারের সভাপতিত্বে ও সবার সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মহসিন। আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত মাসে জাকা আশরাফ পদত্যাগ করার পর পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে নাকভিকে নিয়োগ দেন পিসিবির প্রধান পৃষ্ঠপোষক ও দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী। ২০২২ সালের ডিসেম্বরে রমিজ রাজা পদত্যাগ করার পর থেকেই নির্বাচিত চেয়ারম্যান ছাড়াই চলছে পিসিবি। বোর্ডের ব্যবস্থাপনা কমিটির প্রধান হিসেবে নাজাম শেঠিকে এর আগে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি দায়িত্ব ছাড়ার পর গত জুলাইয়ে তার স্থলাভিষিক্ত হন জাকা আশরাফ।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

জাকা আশরাফের ওপর নতুন করে পিসিবির নির্বাচন আয়োজনের দায়িত্ব ছিল। কিন্তু তাতে ব্যর্থ হওয়ায় গভর্নিং বডির সভায় তিনি পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন। তার জায়গায় আসেন শাহ খাওয়ার। এবার তার মেয়াদে নতুন চেয়ারম্যান পেল পিসিবি।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৬ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তান ক্রিকেটের নতুন চেয়ারম্যান মহসিন নাকভি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তান ক্রিকেটের নতুন চেয়ারম্যান মহসিন নাকভি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ০৬ ফেব্রুয়ারি – পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসিন রাজা নাকভি। আগামী ৩ বছরের জন্য পিসিবির দায়িত্ব পেয়েছেন মহসিন। পিসিবির ৩৭তম চেয়ারম্যান হলেন তিনি।আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান শাহ খাওয়ারের সভাপতিত্বে ও সবার সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মহসিন। আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত মাসে জাকা আশরাফ পদত্যাগ করার পর পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে নাকভিকে নিয়োগ দেন পিসিবির প্রধান পৃষ্ঠপোষক ও দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী। ২০২২ সালের ডিসেম্বরে রমিজ রাজা পদত্যাগ করার পর থেকেই নির্বাচিত চেয়ারম্যান ছাড়াই চলছে পিসিবি। বোর্ডের ব্যবস্থাপনা কমিটির প্রধান হিসেবে নাজাম শেঠিকে এর আগে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি দায়িত্ব ছাড়ার পর গত জুলাইয়ে তার স্থলাভিষিক্ত হন জাকা আশরাফ।জাকা আশরাফের ওপর নতুন করে পিসিবির নির্বাচন আয়োজনের দায়িত্ব ছিল। কিন্তু তাতে ব্যর্থ হওয়ায় গভর্নিং বডির সভায় তিনি পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন। তার জায়গায় আসেন শাহ খাওয়ার। এবার তার মেয়াদে নতুন চেয়ারম্যান পেল পিসিবি।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৬ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×