হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জেল থেকে যে বার্তা দিলেন ইমরান খান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৭ অপরাহ্ন


ইসলামবাদ, ১৩ ফেব্রুয়ারি – ইমরান খানকে ঠেকাতে চেষ্টার কোনো কমতি রাখা হয়নি। ১০ মাস ধরে কারাবন্দি। চার মামলায় ৩৪ বছরের কারাদণ্ডের সঙ্গে ১০ বছরের জন্য নির্বাচন থেকে নিষিদ্ধ। তার দল পিটিআইকে নির্বাচন করতে দেওয়া হয়নি। বাধ্য হয়ে ইমরান সমর্থিতরা স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করলেন। সেখানেও বাধা। প্রার্থীদের নির্বাচনী সভা করতে দেওয়া হয়নি, তাদের হামলা-মামলা দিয়ে করা হয়েছে দমনপীড়ন। এতকিছুর পরও জনগণের ম্যান্ডেট নিয়ে ৮ ফেব্রুয়ারির নির্বাচনে সবচেয়ে বেশি ৯৭টি আসন পেয়েছেন ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

তবে পিটিআইসহ কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে জোট গঠন করেই সরকারে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে। এমন জটিল পরিস্থিতিতে দলের পরবর্তী করণীয় নিয়ে চারটি বার্তা দিয়েছেন ইমরান খান। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই চার বার্তা দেন তিনি।

তিন দলের সঙ্গে জোট নয়

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

পিএমএল-এন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও এমকিউএম-পির সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা বাতিল করে দিয়েছেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। তবে অন্য দলের জন্য দরজা খোলা রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

ইমরান বলেন, এই তিন দল ছাড়া অন্য দলের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন তিনি। যাদের দেশ শাসন করতে আনা হয়েছে তারাই সবচেয়ে বড় অর্থ পাচারকারী। তিনি মূলত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ইঙ্গিত করে এই কথা বলেছেন।

দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরবে

করোনোর পর থেকেই পাকিস্তানের অর্থনীতির অবস্থা টালমাটাল। এমনকি দেশটি দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পর্যন্ত চলে গিয়েছিল। তবে আইএমএফের কাছ থেকে ৩০০ কোটি ডলার ঋণ নিয়ে সে যাত্রা পার পায় পাকিস্তান। ফলে স্বাভাবিকভাবে এবারের নির্বাচনে অন্যতম ইস্যু ছিল দেশের অর্থনীতিতে সুবাতাস ফেরানো।

তাই নির্বাচনের পর সাংবাদিকদের সঙ্গে প্রথম আলাপে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বয়ে আনবে।

সুপ্রিমকোর্টে যাবে পিটিআই

গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোট হয়েছে। ভোটগ্রহণের তিন দিন পর ২৬৫ আসনের মধ্যে অবশেষে ২৬৪ আসনের ফল ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, সবচেয়ে বেশি ৯৭ আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপর পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন ৭৬ আসনে, পাকিস্তান পিপলস পার্টি ৫৪ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে ৩৭টি আসন।

তবে সবচেয়ে বেশি আসন পেলেও পিটিআইয়ের অভিযোগ, তাদের প্রার্থীদের অনেক আসনে ফল পরিবর্তন করে হারিয়ে দেওয়া হয়েছে। তাই আজ মঙ্গলবার প্রদেশ বা কেন্দ্রে সরকার গঠন করছে কিনা জানতে চাইলে ইমরান খান বলেন, আমরা প্রথমে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাব।

এ ছাড়া তাদের দল থেকে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে ইমরান বলেন, তারা বিষয়টি বিবেচনা করবেন।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা

এবারের খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক নির্বাচনে সরকার গঠনের মতো সর্বোচ্চ ৮৪টি আসন পেয়েছে পিটিআই। এরপরই এই প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে দল ও দলের বাইরে বিভিন্ন জল্পনা-কল্পনা শুরু হয়। এমন পরিস্থিতিতে সব কিছুর অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে আলি আমিন খান গান্ডাপুরের নাম ঘোষণা করলেন দলের কর্ণধার ইমরান খান। তিনি বলেন, খাইবার পাখতুনখোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন আলি আমিন।

সূত্র: কালবেলা
আইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জেল থেকে যে বার্তা দিলেন ইমরান খান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জেল থেকে যে বার্তা দিলেন ইমরান খান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ১৩ ফেব্রুয়ারি – ইমরান খানকে ঠেকাতে চেষ্টার কোনো কমতি রাখা হয়নি। ১০ মাস ধরে কারাবন্দি। চার মামলায় ৩৪ বছরের কারাদণ্ডের সঙ্গে ১০ বছরের জন্য নির্বাচন থেকে নিষিদ্ধ। তার দল পিটিআইকে নির্বাচন করতে দেওয়া হয়নি। বাধ্য হয়ে ইমরান সমর্থিতরা স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করলেন। সেখানেও বাধা। প্রার্থীদের নির্বাচনী সভা করতে দেওয়া হয়নি, তাদের হামলা-মামলা দিয়ে করা হয়েছে দমনপীড়ন। এতকিছুর পরও জনগণের ম্যান্ডেট নিয়ে ৮ ফেব্রুয়ারির নির্বাচনে সবচেয়ে বেশি ৯৭টি আসন পেয়েছেন ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।তবে পিটিআইসহ কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে জোট গঠন করেই সরকারে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে। এমন জটিল পরিস্থিতিতে দলের পরবর্তী করণীয় নিয়ে চারটি বার্তা দিয়েছেন ইমরান খান। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই চার বার্তা দেন তিনি।তিন দলের সঙ্গে জোট নয়পিএমএল-এন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও এমকিউএম-পির সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা বাতিল করে দিয়েছেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। তবে অন্য দলের জন্য দরজা খোলা রাখার নির্দেশ দিয়েছেন তিনি।ইমরান বলেন, এই তিন দল ছাড়া অন্য দলের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন তিনি। যাদের দেশ শাসন করতে আনা হয়েছে তারাই সবচেয়ে বড় অর্থ পাচারকারী। তিনি মূলত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ইঙ্গিত করে এই কথা বলেছেন।দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরবেকরোনোর পর থেকেই পাকিস্তানের অর্থনীতির অবস্থা টালমাটাল। এমনকি দেশটি দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পর্যন্ত চলে গিয়েছিল। তবে আইএমএফের কাছ থেকে ৩০০ কোটি ডলার ঋণ নিয়ে সে যাত্রা পার পায় পাকিস্তান। ফলে স্বাভাবিকভাবে এবারের নির্বাচনে অন্যতম ইস্যু ছিল দেশের অর্থনীতিতে সুবাতাস ফেরানো।তাই নির্বাচনের পর সাংবাদিকদের সঙ্গে প্রথম আলাপে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বয়ে আনবে।সুপ্রিমকোর্টে যাবে পিটিআইগত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোট হয়েছে। ভোটগ্রহণের তিন দিন পর ২৬৫ আসনের মধ্যে অবশেষে ২৬৪ আসনের ফল ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, সবচেয়ে বেশি ৯৭ আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপর পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন ৭৬ আসনে, পাকিস্তান পিপলস পার্টি ৫৪ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে ৩৭টি আসন।তবে সবচেয়ে বেশি আসন পেলেও পিটিআইয়ের অভিযোগ, তাদের প্রার্থীদের অনেক আসনে ফল পরিবর্তন করে হারিয়ে দেওয়া হয়েছে। তাই আজ মঙ্গলবার প্রদেশ বা কেন্দ্রে সরকার গঠন করছে কিনা জানতে চাইলে ইমরান খান বলেন, আমরা প্রথমে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাব।এ ছাড়া তাদের দল থেকে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে ইমরান বলেন, তারা বিষয়টি বিবেচনা করবেন।খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর নাম ঘোষণাএবারের খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক নির্বাচনে সরকার গঠনের মতো সর্বোচ্চ ৮৪টি আসন পেয়েছে পিটিআই। এরপরই এই প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে দল ও দলের বাইরে বিভিন্ন জল্পনা-কল্পনা শুরু হয়। এমন পরিস্থিতিতে সব কিছুর অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে আলি আমিন খান গান্ডাপুরের নাম ঘোষণা করলেন দলের কর্ণধার ইমরান খান। তিনি বলেন, খাইবার পাখতুনখোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন আলি আমিন।সূত্র: কালবেলাআইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×