হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘দাড়ি না রেখে, ছবি তুলে পাপ করছেন সাংবাদিকরা’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৭ অপরাহ্ন


কাবুল, ২১ ফেব্রুয়ারি – আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারের ধর্মবিষয়ক নীতি নির্ধারণী অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ হাসিম শাহীদ ওরোর বলেছেন, ভিডিও ধারণ ও ছবি তোলার মাধ্যমে সাংবাদিকরা বড় ধরনের পাপ করছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে এই কর্মকর্তা আরও বলেছেন, দাড়ি না রেখেও গণমাধ্যমের কর্মীরা পাপ করছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, এই কর্মকর্তা ওই অনুষ্ঠানে বলেছেন, “আপনারা, গণমাধ্যম কর্মীরা, দাড়ি বড় করুন। ছবি তুলে আপনাদের সময় নষ্ট করবেন না। কারণ এটি বড় একটি পাপ। পরকালে, আল্লাহ এসব ছবিতে আপনাদের জীবন প্রদান করতে বলবেন। তখন আপনারা এটি পারবেন না।”

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

তিনি আরও বলেছেন, “ইসলামে দাড়ি রাখার বিধান রয়েছে। গণমাধ্যম কর্মীদের দাড়ি কাটা বন্ধ করে দেওয়া উচিত।”

“আমাদের আফগান বন্ধুরা অব্যাহতভাবে এই পাপ করে যাচ্ছেন। এছাড়া অধার্মিকতায় তাদের মনোযোগ বেশি। তারা ধর্মীয় ব্যক্তিদের শুধুমাত্র সেসব কথাবার্তাই প্রকাশ করে যেগুলো তারা মনে করে মানুষের ও বিশ্বের জন্য খারাপ। তারা প্রসঙ্গ বাদ দিয়ে দেয় এবং কোনো মন্তব্যের আসল কারণটি বাদ দিয়ে দেয়।” যোগ করেন মোহাম্মদ হাসিম শাহীদ ওরোর।

এদিকে এর আগে কান্দাহার প্রদেশে স্থানীয় কর্মকর্তাদের সব ধরনের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকের ছবি ও ভিডিও ধারণ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় তালেবান সরকার।

দখলদার বাহিনীকে হটাতে তৈরি হওয়া তালেবানের জন্ম হয়েছিল এই কান্দাহার প্রদেশে। সেখান থেকে পুরো আফগানিস্তানে বিস্তৃতি লাভ করে ধর্মীয় এ দলটি।

২০২১ সালের ১৫ আগস্ট দখলদার মার্কিন বাহিনীকে হটিয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতা দখল করে তালেবান। এরপর নারীদের উচ্চশিক্ষা বন্ধ করে দেওয়াসহ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নেয় তারা।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২১ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘দাড়ি না রেখে, ছবি তুলে পাপ করছেন সাংবাদিকরা’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘দাড়ি না রেখে, ছবি তুলে পাপ করছেন সাংবাদিকরা’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কাবুল, ২১ ফেব্রুয়ারি – আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারের ধর্মবিষয়ক নীতি নির্ধারণী অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ হাসিম শাহীদ ওরোর বলেছেন, ভিডিও ধারণ ও ছবি তোলার মাধ্যমে সাংবাদিকরা বড় ধরনের পাপ করছেন।শিক্ষা মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে এই কর্মকর্তা আরও বলেছেন, দাড়ি না রেখেও গণমাধ্যমের কর্মীরা পাপ করছেন।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, এই কর্মকর্তা ওই অনুষ্ঠানে বলেছেন, “আপনারা, গণমাধ্যম কর্মীরা, দাড়ি বড় করুন। ছবি তুলে আপনাদের সময় নষ্ট করবেন না। কারণ এটি বড় একটি পাপ। পরকালে, আল্লাহ এসব ছবিতে আপনাদের জীবন প্রদান করতে বলবেন। তখন আপনারা এটি পারবেন না।”তিনি আরও বলেছেন, “ইসলামে দাড়ি রাখার বিধান রয়েছে। গণমাধ্যম কর্মীদের দাড়ি কাটা বন্ধ করে দেওয়া উচিত।”“আমাদের আফগান বন্ধুরা অব্যাহতভাবে এই পাপ করে যাচ্ছেন। এছাড়া অধার্মিকতায় তাদের মনোযোগ বেশি। তারা ধর্মীয় ব্যক্তিদের শুধুমাত্র সেসব কথাবার্তাই প্রকাশ করে যেগুলো তারা মনে করে মানুষের ও বিশ্বের জন্য খারাপ। তারা প্রসঙ্গ বাদ দিয়ে দেয় এবং কোনো মন্তব্যের আসল কারণটি বাদ দিয়ে দেয়।” যোগ করেন মোহাম্মদ হাসিম শাহীদ ওরোর।এদিকে এর আগে কান্দাহার প্রদেশে স্থানীয় কর্মকর্তাদের সব ধরনের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকের ছবি ও ভিডিও ধারণ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় তালেবান সরকার।দখলদার বাহিনীকে হটাতে তৈরি হওয়া তালেবানের জন্ম হয়েছিল এই কান্দাহার প্রদেশে। সেখান থেকে পুরো আফগানিস্তানে বিস্তৃতি লাভ করে ধর্মীয় এ দলটি।২০২১ সালের ১৫ আগস্ট দখলদার মার্কিন বাহিনীকে হটিয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতা দখল করে তালেবান। এরপর নারীদের উচ্চশিক্ষা বন্ধ করে দেওয়াসহ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নেয় তারা।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২১ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×