হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রে বৃদ্ধি পাচ্ছে নরোভাইরাসের প্রকোপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ২৫ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রে একটি নতুন ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার নাম ‘নরোভাইরাস’। এটি এক ধরনের পাকস্থলীর ভাইরাস বা পেটের ফ্লু। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির জনস্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে উইওন নিউজ।

দেশটির জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গেল সপ্তাহে ওই অঞ্চলে ‘নরোভাইরাসে’ আক্রান্তের সংখ্যা ১৩ দশমিক ৯ শতাংশে পৌঁছিয়েছে। সিডিসির তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রে প্রতি বছর ১৯ থেকে ২১ মিলিয়ন রোগের জন্য ‘নরোভাইরাস’ দায়ী।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী সপ্তাহে আবুধাবিতে বৈঠকে বসছে রাশিয়া ও ইউক্রেন

সাধারণত নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত মানুষ এতে বেশি আক্রান্ত হন। আর প্রতিবছর এ ভাইরাসে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ৯ হাজার মানুষ আর মৃত্যু হয় ৯০০ জনের। আট থেকে ৮০ সব বয়সের মানুষই এ ভাইরাসে আক্রান্ত হতে পারেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, ‘নরোভাইরাস’ বিশ্বব্যাপী তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসের অন্যতম প্রধান কারণ। এ ভাইরাসে আক্রান্ত হলে, হঠাৎ ডায়রিয়া এবং বমির মতো লক্ষণ দেখা দেয়। অত্যন্ত সংক্রামক এই ভাইরাস বিষাক্ত খাবার,পানি এবং বদ্ধ জায়গা থেকে ছড়িয়ে পড়তে পারে।

প্রাথমিক লক্ষণগুলো হলো: মাথাব্যথা এবং শরীরের ব্যথার পাশাপাশি বমি অথবা ডায়রিয়া। যদিও ভাইরাসটি সুস্থ মানুষের উপর কম প্রভাব ফেলে। তবে এটি অল্পবয়সী শিশু, বয়স্ক এবং রোগে আক্রান্ত ব্যক্তিদের পেটের গুরুতর অসুস্থতার কারণ হতে পারে।

প্রতিরোধে করণীয়- নরোভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও ঝুঁকি কমানোর জন্য বেশ কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি।

হাত ধোয়া: ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে নিন, বিশেষ করে টয়লেট ব্যবহার করার পরে, ডায়াপার পরিবর্তন করার পরে এবং খাবার তৈরি বা খাওয়ার আগে। সাবান ও পানি সহজে না পাওয়া গেলে কমপক্ষে ৬০ শতাংশ অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করা যেতে পারে।

নিরাপদ খাদ্য: ফল এবং শাকসবজি খাওয়ার আগে ভালভাবে ধুয়ে ফেলুন। যদি আপনি নরোভাইরাসের লক্ষণগুলো অনুভব করেন, তবে অন্যদের জন্য খাবার তৈরি করা এড়িয়ে চলুন।

অসুস্থ হলে বাড়িতে থাকুন: আপনার যদি নরোভাইরাসের উপসর্গ থাকে, যেমন বমি বা ডায়রিয়া হয়; তাহলে অন্যদের মধ্যে ভাইরাস ছড়ানো প্রতিরোধে দৈনন্দিন কাজ ও বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন।

আপনার বা অন্য কারো যদি বমি ও ডায়রিয়া হয়, ডিসপোজেবল গ্লাভস এবং জীবাণুনাশক ব্যবহার করে অবিলম্বে জায়গাটি পরিষ্কার করুন। আপনার হাত ভালো করে ধুয়ে নিন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৫ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রে বৃদ্ধি পাচ্ছে নরোভাইরাসের প্রকোপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রে বৃদ্ধি পাচ্ছে নরোভাইরাসের প্রকোপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৫ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রে একটি নতুন ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার নাম ‘নরোভাইরাস’। এটি এক ধরনের পাকস্থলীর ভাইরাস বা পেটের ফ্লু। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে।শনিবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির জনস্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে উইওন নিউজ।দেশটির জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গেল সপ্তাহে ওই অঞ্চলে ‘নরোভাইরাসে’ আক্রান্তের সংখ্যা ১৩ দশমিক ৯ শতাংশে পৌঁছিয়েছে। সিডিসির তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রে প্রতি বছর ১৯ থেকে ২১ মিলিয়ন রোগের জন্য ‘নরোভাইরাস’ দায়ী।সাধারণত নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত মানুষ এতে বেশি আক্রান্ত হন। আর প্রতিবছর এ ভাইরাসে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ৯ হাজার মানুষ আর মৃত্যু হয় ৯০০ জনের। আট থেকে ৮০ সব বয়সের মানুষই এ ভাইরাসে আক্রান্ত হতে পারেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, ‘নরোভাইরাস’ বিশ্বব্যাপী তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসের অন্যতম প্রধান কারণ। এ ভাইরাসে আক্রান্ত হলে, হঠাৎ ডায়রিয়া এবং বমির মতো লক্ষণ দেখা দেয়। অত্যন্ত সংক্রামক এই ভাইরাস বিষাক্ত খাবার,পানি এবং বদ্ধ জায়গা থেকে ছড়িয়ে পড়তে পারে।প্রাথমিক লক্ষণগুলো হলো: মাথাব্যথা এবং শরীরের ব্যথার পাশাপাশি বমি অথবা ডায়রিয়া। যদিও ভাইরাসটি সুস্থ মানুষের উপর কম প্রভাব ফেলে। তবে এটি অল্পবয়সী শিশু, বয়স্ক এবং রোগে আক্রান্ত ব্যক্তিদের পেটের গুরুতর অসুস্থতার কারণ হতে পারে।প্রতিরোধে করণীয়- নরোভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও ঝুঁকি কমানোর জন্য বেশ কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি।হাত ধোয়া: ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে নিন, বিশেষ করে টয়লেট ব্যবহার করার পরে, ডায়াপার পরিবর্তন করার পরে এবং খাবার তৈরি বা খাওয়ার আগে। সাবান ও পানি সহজে না পাওয়া গেলে কমপক্ষে ৬০ শতাংশ অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করা যেতে পারে।নিরাপদ খাদ্য: ফল এবং শাকসবজি খাওয়ার আগে ভালভাবে ধুয়ে ফেলুন। যদি আপনি নরোভাইরাসের লক্ষণগুলো অনুভব করেন, তবে অন্যদের জন্য খাবার তৈরি করা এড়িয়ে চলুন।অসুস্থ হলে বাড়িতে থাকুন: আপনার যদি নরোভাইরাসের উপসর্গ থাকে, যেমন বমি বা ডায়রিয়া হয়; তাহলে অন্যদের মধ্যে ভাইরাস ছড়ানো প্রতিরোধে দৈনন্দিন কাজ ও বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন।আপনার বা অন্য কারো যদি বমি ও ডায়রিয়া হয়, ডিসপোজেবল গ্লাভস এবং জীবাণুনাশক ব্যবহার করে অবিলম্বে জায়গাটি পরিষ্কার করুন। আপনার হাত ভালো করে ধুয়ে নিন।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৫ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×