হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুর মরিচ্যা চেকপোস্টে ৬ হাজার ইয়াবাসহ চট্টগ্রাম পুলিশের এসআই গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৪ পূর্বাহ্ন

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) চেকপোস্টে ৬ হাজার ইয়াবাসহ চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র জানায়, গত ১৮ ফেব্রুয়ারি তাদের গ্রেপ্তার করা হলেও সমালোচনা এড়াতে ঘটনাটি প্রকাশ করেনি পুলিশ।

কক্সবাজার পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তার দু’জন হলেন মো. কামরুজ্জামান (৫৪) ও সাইফুল ইসলাম।

কামরুজ্জামান চট্টগ্রাম আদালতের চান্দনাইশ জেনারেল রেজিস্টার অফিসের (জিআরও) এসআই।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

এ ঘটনায় বিভাগীয় মামলা হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

কক্সবাজার পুলিশ সূত্র আরও জানায়, মরিচ্যা চেকপোস্টে বিজিবি সদস্যরা এসআই কামরুজ্জামানকে গ্রেপ্তার করে।

পরে, তল্লাশি করে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ৬ হাজার ইয়াবার মধ্যে ৩ হাজার ইয়াবা আংশিক গলিত অবস্থায় ছিল।

রামু থানার এসআই আবু কাওসার মঙ্গলবার রাতে বলেন, ‘আটক সাইফুলকে সঙ্গে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন এসআই কামরুজ্জামান।

বিজিবি সদস্যরা সিএনজি থামিয়ে তল্লাশির সময় ইয়াবা উদ্ধার ও তাদের আটক করে।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘আটক এসআই আগে টেকনাফে কর্মরত ছিলেন এবং গ্রেপ্তারের সময় তিনি ইউনিফর্ম পরা ছিলেন।’

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রাশিদুল হক বলেন, ‘ওই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি এখন কারাগারে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘এ বিষয়ে একটি বিভাগীয় মামলা হয়েছে।’

সূত্র : দ্য ডেইলি স্টার

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুর মরিচ্যা চেকপোস্টে ৬ হাজার ইয়াবাসহ চট্টগ্রাম পুলিশের এসআই গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুর মরিচ্যা চেকপোস্টে ৬ হাজার ইয়াবাসহ চট্টগ্রাম পুলিশের এসআই গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৪ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) চেকপোস্টে ৬ হাজার ইয়াবাসহ চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র জানায়, গত ১৮ ফেব্রুয়ারি তাদের গ্রেপ্তার করা হলেও সমালোচনা এড়াতে ঘটনাটি প্রকাশ করেনি পুলিশ। কক্সবাজার পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তার দু’জন হলেন মো. কামরুজ্জামান (৫৪) ও সাইফুল ইসলাম। কামরুজ্জামান চট্টগ্রাম আদালতের চান্দনাইশ জেনারেল রেজিস্টার অফিসের (জিআরও) এসআই। এ ঘটনায় বিভাগীয় মামলা হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। কক্সবাজার পুলিশ সূত্র আরও জানায়, মরিচ্যা চেকপোস্টে বিজিবি সদস্যরা এসআই কামরুজ্জামানকে গ্রেপ্তার করে। পরে, তল্লাশি করে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ৬ হাজার ইয়াবার মধ্যে ৩ হাজার ইয়াবা আংশিক গলিত অবস্থায় ছিল। রামু থানার এসআই আবু কাওসার মঙ্গলবার রাতে বলেন, ‘আটক সাইফুলকে সঙ্গে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন এসআই কামরুজ্জামান। বিজিবি সদস্যরা সিএনজি থামিয়ে তল্লাশির সময় ইয়াবা উদ্ধার ও তাদের আটক করে।’ এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘আটক এসআই আগে টেকনাফে কর্মরত ছিলেন এবং গ্রেপ্তারের সময় তিনি ইউনিফর্ম পরা ছিলেন।’ এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রাশিদুল হক বলেন, ‘ওই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি এখন কারাগারে।’ পুলিশ সুপার আরও বলেন, ‘এ বিষয়ে একটি বিভাগীয় মামলা হয়েছে।’ সূত্র : দ্য ডেইলি স্টার

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×