হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে অপহরণকারী চক্রের ২ রোহিঙ্গা সদস্য আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ এপ্রিল ২০২৪, ০৭:১২ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার রাত ৮টার দিকে বাহারছড়া পুরান পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটককৃত রোহিঙ্গারা হলেন- উখিয়ার বালুখালী ১২ নম্বর ক্যাম্পের জে ব্লকের বাসিন্দা মো. আলীর ছেলে রহিম এবং ১০ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দার জাকারিয়ার ছেলে সাইফুল ইসলাম।

বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, সোমবার কাজের সন্ধানে সাবেক ইউপি সদস্য মোক্তার আহমদের বাড়িতে আশ্রয় নেন আটককৃতরা। মঙ্গলবার দুপুরে তার শিশুসন্তান ওসমান মোক্তান আমিনকে অপহরণ করে পাহাড়ে সুপারি বাগানে নিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার রাতে ঐ দুই যুবককে পুলিশ ও স্থানীয় জনতার সহযোগিতায় আটক করা হয়। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, তারা মোক্তার মেম্বারের শিশুকে পাহাড় থেকে ক্যাম্পে নিয়ে গিয়ে পরবর্তীতে মুক্তিপণ দাবি করত।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মশিউর রহমান বলেন, আটককৃত রোহিঙ্গাদের পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে অপহরণকারী চক্রের ২ রোহিঙ্গা সদস্য আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে অপহরণকারী চক্রের ২ রোহিঙ্গা সদস্য আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল ২০২৪, ০৭:১২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার রাত ৮টার দিকে বাহারছড়া পুরান পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত রোহিঙ্গারা হলেন- উখিয়ার বালুখালী ১২ নম্বর ক্যাম্পের জে ব্লকের বাসিন্দা মো. আলীর ছেলে রহিম এবং ১০ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দার জাকারিয়ার ছেলে সাইফুল ইসলাম। বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, সোমবার কাজের সন্ধানে সাবেক ইউপি সদস্য মোক্তার আহমদের বাড়িতে আশ্রয় নেন আটককৃতরা। মঙ্গলবার দুপুরে তার শিশুসন্তান ওসমান মোক্তান আমিনকে অপহরণ করে পাহাড়ে সুপারি বাগানে নিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার রাতে ঐ দুই যুবককে পুলিশ ও স্থানীয় জনতার সহযোগিতায় আটক করা হয়। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, তারা মোক্তার মেম্বারের শিশুকে পাহাড় থেকে ক্যাম্পে নিয়ে গিয়ে পরবর্তীতে মুক্তিপণ দাবি করত। বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মশিউর রহমান বলেন, আটককৃত রোহিঙ্গাদের পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×