হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এডুকো-স্কাস এর নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বার্তা পরিবেশক

বার্তা পরিবেশক

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৫ পূর্বাহ্ন

বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শিশু-কিশোর-কিশোরীদের সুরক্ষা, যৌন নির্যাতন, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, সাড়া প্রদান এবং তাদের পরিবারকে সহায়তা প্রদানের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) ও এডুকো বাংলাদেশ একটি নতুন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। এই প্রকল্পে সহায়তা করছে এডুকো বাংলাদেশ।
২৩ ফেব্রুয়ারি (বুধবার) সকালে উখিয়া উপজেলা পরিষদ হলরুমে সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) -এর চেয়ারপার্সন জেসমিন প্রেমার সভাপতিত্বে প্রকল্পটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডুকোর কান্ট্রি ডিরেক্টর আবদুল হামিদ।এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এডুকো’র হিউম্যানিটেরিয়ান প্রজেক্ট প্রধান সুমী আক্তার শিউলি। প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন প্রকল্প ব্যবস্থাপক মো: হাতেম আলী।অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন জালিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম সৈয়দ আলম,রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: সালাহউদ্দিন, উখিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন শারমিন, পল্লী জীবিকায়ন প্রকল্প (পজীপ)কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল ইসলাম, এডুকো’র প্রকল্প ব্যবস্থাপক পংকজ ময় ত্রিপুরা , জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতিনিধি ইকবাল হোসেন, FIVDV প্রতিনিধি হাসান আহমদ,রুমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে এডুকোর কান্ট্রি ডিরেক্টর আবদুল হামিদ প্রকল্পটি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে প্রকল্পটির সহযোগী সংস্থা স্কাস চেয়ার পার্সন জেসমিন প্রেমা বলেন- বাস্তুচ্যুত জনগোষ্ঠী ও স্থানীয় কমিউনিটির শিশু এবং কিশোর -কিশোরীরা যেহেতু সবসময় ঝুঁকির মধ্যে থাকে তাই তাদের প্রতি সকলের একটি বিশেষ দৃষ্টি রাখা দরকার।এক্ষেত্রে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত আইএনজিও /এনজিও এবং স্থানীয় কমিউনিটির সচেতন জনগোষ্ঠী এগিয়ে আসতে পারেন বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এডুকো’র প্রজেক্ট ম্যানেজার ফাতেমা বেগম।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এডুকো-স্কাস এর নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এডুকো-স্কাস এর নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক: বার্তা পরিবেশক | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৫ পূর্বাহ্ন
Print Image
বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শিশু-কিশোর-কিশোরীদের সুরক্ষা, যৌন নির্যাতন, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, সাড়া প্রদান এবং তাদের পরিবারকে সহায়তা প্রদানের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) ও এডুকো বাংলাদেশ একটি নতুন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। এই প্রকল্পে সহায়তা করছে এডুকো বাংলাদেশ। ২৩ ফেব্রুয়ারি (বুধবার) সকালে উখিয়া উপজেলা পরিষদ হলরুমে সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) -এর চেয়ারপার্সন জেসমিন প্রেমার সভাপতিত্বে প্রকল্পটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডুকোর কান্ট্রি ডিরেক্টর আবদুল হামিদ।এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এডুকো'র হিউম্যানিটেরিয়ান প্রজেক্ট প্রধান সুমী আক্তার শিউলি। প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন প্রকল্প ব্যবস্থাপক মো: হাতেম আলী।অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন জালিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম সৈয়দ আলম,রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: সালাহউদ্দিন, উখিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন শারমিন, পল্লী জীবিকায়ন প্রকল্প (পজীপ)কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল ইসলাম, এডুকো'র প্রকল্প ব্যবস্থাপক পংকজ ময় ত্রিপুরা , জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতিনিধি ইকবাল হোসেন, FIVDV প্রতিনিধি হাসান আহমদ,রুমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ। প্রধান অতিথির বক্তব্যে এডুকোর কান্ট্রি ডিরেক্টর আবদুল হামিদ প্রকল্পটি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে প্রকল্পটির সহযোগী সংস্থা স্কাস চেয়ার পার্সন জেসমিন প্রেমা বলেন- বাস্তুচ্যুত জনগোষ্ঠী ও স্থানীয় কমিউনিটির শিশু এবং কিশোর -কিশোরীরা যেহেতু সবসময় ঝুঁকির মধ্যে থাকে তাই তাদের প্রতি সকলের একটি বিশেষ দৃষ্টি রাখা দরকার।এক্ষেত্রে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত আইএনজিও /এনজিও এবং স্থানীয় কমিউনিটির সচেতন জনগোষ্ঠী এগিয়ে আসতে পারেন বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডুকো'র প্রজেক্ট ম্যানেজার ফাতেমা বেগম।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×