হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া ক্যাম্প থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন

কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন। আজ রোববার ভোরে উখিয়া ৪ নম্বর ক্যাম্পের ইরানী পাহাড় থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, আটক পাঁচজনই রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন নবী বাহিনীর সদস্য।

আটক পাঁচজন হলেন- উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের মৃত কবির আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (২২) এবং একই ক্যাম্পের সি-২ ব্লকের মৃত আব্দুল জলিলের ছেলে দিল মোহাম্মদ (৩৫), সি-৭ ব্লকের আব্দুস সালামের ছেলে মোহাম্মদ খলিল (৩৪), সি-২ ব্লকের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ ইদ্রিছ (২৮) ও এ-৬ ব্লকের মৃত সাব্বির আহাম্মদের ছেলে মোহাম্মদুল্লাহ (২৫)।

আজ বেলা ১২টায় এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের উখিয়ার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল।

তিনি জানান, আজ রোববার ভোর রাতে উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকে জনৈক ব্যক্তির বসতঘরে কতিপয় লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে- এমন খবরে এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেলা হয়। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১০ থেকে ১২ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের শরীর এবং বসতঘর তল্লাশি করে বিদেশি ৫টি পিস্তল, দেশীয় তৈরি ২টি বন্দুক ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

এপিবিএন পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, আটককৃতরা রোহিঙ্গাদের একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটক পাঁচজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়া ক্যাম্প থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া ক্যাম্প থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন। আজ রোববার ভোরে উখিয়া ৪ নম্বর ক্যাম্পের ইরানী পাহাড় থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, আটক পাঁচজনই রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন নবী বাহিনীর সদস্য। আটক পাঁচজন হলেন- উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের মৃত কবির আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (২২) এবং একই ক্যাম্পের সি-২ ব্লকের মৃত আব্দুল জলিলের ছেলে দিল মোহাম্মদ (৩৫), সি-৭ ব্লকের আব্দুস সালামের ছেলে মোহাম্মদ খলিল (৩৪), সি-২ ব্লকের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ ইদ্রিছ (২৮) ও এ-৬ ব্লকের মৃত সাব্বির আহাম্মদের ছেলে মোহাম্মদুল্লাহ (২৫)। আজ বেলা ১২টায় এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের উখিয়ার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল। তিনি জানান, আজ রোববার ভোর রাতে উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকে জনৈক ব্যক্তির বসতঘরে কতিপয় লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে- এমন খবরে এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেলা হয়। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১০ থেকে ১২ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের শরীর এবং বসতঘর তল্লাশি করে বিদেশি ৫টি পিস্তল, দেশীয় তৈরি ২টি বন্দুক ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এপিবিএন পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, আটককৃতরা রোহিঙ্গাদের একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটক পাঁচজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×