হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবি’র চেকপোস্টে তল্লাশীকালে আইস ও ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, আটক-১

আব্দুস সালাম,টেকনাফ ::

আব্দুস সালাম,টেকনাফ ::

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে চেকপোস্টে তল্লাশী চালিয়ে ১৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি প্রাইভেট কার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এসময় প্রাইভেটকারের চালককে আটক করা হয়।

আটককৃত চালক হলেন,টেকনাফ উপজেলার
সাবরাং ইউনিয়নের রুহুল্যার ডেফা এলাকার বশির আহম্মদের ছেলে মোহাম্মদ ইউনুস (৩৪)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ(বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ মেরিন ড্রাইভ অথবা টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া, হোয়াইক্যং, খুরেরমুখ এবং শীলখালী চেকপোস্টে যানবাহন তল্লাশী কার্যক্রমে নজরদারী বৃদ্ধি করা হয়। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত প্রাইভেটকারটি তল্লাশীকালীন প্রাইভেটকার চালকের আচরণ সন্দেহজনক এবং পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী সন্দেহভাজন প্রাইভেটকার মিলে যাওয়ায় চালককে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে উক্ত চালকের স্বীকারোক্তিতে চালকের বাম পাশের সীট বেল্টের প্লাস্টিক কাভারের নিচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া আটককৃত আসামীর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত প্রাইভেট কারটিও আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত আসামীকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা ট্যাবলেট, প্রাইভেটকার এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
##

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বিজিবি’র চেকপোস্টে তল্লাশীকালে আইস ও ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, আটক-১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবি’র চেকপোস্টে তল্লাশীকালে আইস ও ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, আটক-১

প্রতিবেদক: আব্দুস সালাম,টেকনাফ :: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:০২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে চেকপোস্টে তল্লাশী চালিয়ে ১৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি প্রাইভেট কার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এসময় প্রাইভেটকারের চালককে আটক করা হয়। আটককৃত চালক হলেন,টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্যার ডেফা এলাকার বশির আহম্মদের ছেলে মোহাম্মদ ইউনুস (৩৪)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ(বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ মেরিন ড্রাইভ অথবা টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া, হোয়াইক্যং, খুরেরমুখ এবং শীলখালী চেকপোস্টে যানবাহন তল্লাশী কার্যক্রমে নজরদারী বৃদ্ধি করা হয়। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত প্রাইভেটকারটি তল্লাশীকালীন প্রাইভেটকার চালকের আচরণ সন্দেহজনক এবং পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী সন্দেহভাজন প্রাইভেটকার মিলে যাওয়ায় চালককে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে উক্ত চালকের স্বীকারোক্তিতে চালকের বাম পাশের সীট বেল্টের প্লাস্টিক কাভারের নিচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া আটককৃত আসামীর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত প্রাইভেট কারটিও আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃত আসামীকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা ট্যাবলেট, প্রাইভেটকার এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×