হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বাড়ির খাটের নিচে মিলল দেড় লাখ ইয়াবা, নারী কারবারি আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র‍্যাব।

সোমবার (১৩ মে) বিকেলে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

আটক নুর ফাতেমা (২৬) শাহপরীর দ্বীপ ক্যাম্প পাড়ার আব্দুল আমিনের স্ত্রী।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওয়ার্ড ক্যাম্প পাড়া এলাকার আব্দুল আমিনের বসতঘরে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় নুর ফাতেমা নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর ফাতেমা জানায়, ঘরের খাটের নিচে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রয়েছে। পরে সেখানে তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে নুর ফাতেমা আরো জানায়, সে এবং তার স্বামী আব্দুল আমিনসহ কারবারীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবার রমরমা ব্যবসা করে আসছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করে টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহারের মাধ্যমে ইয়াবার চালান দেশের অভ্যন্তরে নিয়ে এসে কয়েক দিনের জন্য নিজেদের হেফাজতে বসতঘরে বিশেষ কায়দায় মজুদ করতো।

পরে তাদের সুবিধা মতো মজুদকৃত মাদকের চালান স্থানীয় মাদক ব্যবসায়ী এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক বিক্রি করতো।

জব্দকৃত মাদকসহ আটক নুর ফাতেমাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বাড়ির খাটের নিচে মিলল দেড় লাখ ইয়াবা, নারী কারবারি আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বাড়ির খাটের নিচে মিলল দেড় লাখ ইয়াবা, নারী কারবারি আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র‍্যাব। সোমবার (১৩ মে) বিকেলে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। আটক নুর ফাতেমা (২৬) শাহপরীর দ্বীপ ক্যাম্প পাড়ার আব্দুল আমিনের স্ত্রী। র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওয়ার্ড ক্যাম্প পাড়া এলাকার আব্দুল আমিনের বসতঘরে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় নুর ফাতেমা নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর ফাতেমা জানায়, ঘরের খাটের নিচে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রয়েছে। পরে সেখানে তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে নুর ফাতেমা আরো জানায়, সে এবং তার স্বামী আব্দুল আমিনসহ কারবারীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবার রমরমা ব্যবসা করে আসছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করে টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহারের মাধ্যমে ইয়াবার চালান দেশের অভ্যন্তরে নিয়ে এসে কয়েক দিনের জন্য নিজেদের হেফাজতে বসতঘরে বিশেষ কায়দায় মজুদ করতো। পরে তাদের সুবিধা মতো মজুদকৃত মাদকের চালান স্থানীয় মাদক ব্যবসায়ী এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক বিক্রি করতো। জব্দকৃত মাদকসহ আটক নুর ফাতেমাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×