হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় ওয়াকফ সম্পত্তির ইজারার দরপত্র বাতিলের দাবীতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়ার রাজাখালী এরশাদ আলী ওয়াকফ সম্পত্তির ইজারার দরপত্র বাতিলের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে রাজাখালী বামুলা পাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ওই এলাকার লবণচাষীসহ প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানে তাঁরা বলেন, রাজাখালী এরশাদ আলী ওয়াকফ সম্পত্তির উপর এ অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকা নির্ভর করে। এসব জমিগুলোতে এলাকার বাসিন্দারা লবণ চাষ করে তাঁদের রুটিরুজির ব্যবস্থা করে। কিন্তু গত ১০ মে এক পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারি এ জমিগুলোতে চিংড়িঘের ইজারা দেওয়া জন্য দরপত্র আহবান করেছে উপজেলা প্রশাসন। যে দরপত্রে আমাদের মতো প্রান্তিক চাষীরা অংশগ্রহণ করার মতো সামর্থ্য নেই। তাই আমরা চায় এ দরপত্র বাতিল করে পূর্বের মতো লবণ চাষীদের জমিগুলো বর্গা দেওয়া হোক।

রাজাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছৈয়দ নূর বলেন, এ দরপত্র আহবান করে নির্দিষ্ট একটি সিণ্ডিকেট গরীবের পেটে লাথি মারতে চায়। আমরা কতৃপক্ষকে অনুরোধ করবো, প্রান্তিক চাষী ও অসহায় দরিদ্র মানুষদের কথা বিবেচনা করে এ দরপত্র বাতিল করবেন।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, উচ্চ আদালত থেকে নির্দেশনা পেয়ে এ দরপত্রটা আহবান করা হয়েছে। এব্যাপারে আমিও রাজাখালীর প্রান্তিক চাষীদের দাবীর সাথে একমত। দীর্ঘদিন ধরে তাঁরা জমিগুলো বর্গা নিয়ে জীবন-জীবিকা চালাচ্ছিলো। হঠাৎ করে তা চিংড়িঘের ইজারার দরপত্র আহবান করায় হতবিহ্বল তাঁরা। কারণ এ দরপত্রে অংশগ্রহণ করার মতো অর্থনৈতিক শক্তি তাঁদের নেই। তিনি আরও বলেন, ১৬ মে দরপত্রের দিন ধার্য্য ছিলো। নির্বাচনী কারণে তা স্থগিত করা হয়েছে৷ পরে উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় ওয়াকফ সম্পত্তির ইজারার দরপত্র বাতিলের দাবীতে মানববন্ধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় ওয়াকফ সম্পত্তির ইজারার দরপত্র বাতিলের দাবীতে মানববন্ধন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়ার রাজাখালী এরশাদ আলী ওয়াকফ সম্পত্তির ইজারার দরপত্র বাতিলের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে রাজাখালী বামুলা পাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই এলাকার লবণচাষীসহ প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানে তাঁরা বলেন, রাজাখালী এরশাদ আলী ওয়াকফ সম্পত্তির উপর এ অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকা নির্ভর করে। এসব জমিগুলোতে এলাকার বাসিন্দারা লবণ চাষ করে তাঁদের রুটিরুজির ব্যবস্থা করে। কিন্তু গত ১০ মে এক পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারি এ জমিগুলোতে চিংড়িঘের ইজারা দেওয়া জন্য দরপত্র আহবান করেছে উপজেলা প্রশাসন। যে দরপত্রে আমাদের মতো প্রান্তিক চাষীরা অংশগ্রহণ করার মতো সামর্থ্য নেই। তাই আমরা চায় এ দরপত্র বাতিল করে পূর্বের মতো লবণ চাষীদের জমিগুলো বর্গা দেওয়া হোক। রাজাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছৈয়দ নূর বলেন, এ দরপত্র আহবান করে নির্দিষ্ট একটি সিণ্ডিকেট গরীবের পেটে লাথি মারতে চায়। আমরা কতৃপক্ষকে অনুরোধ করবো, প্রান্তিক চাষী ও অসহায় দরিদ্র মানুষদের কথা বিবেচনা করে এ দরপত্র বাতিল করবেন। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, উচ্চ আদালত থেকে নির্দেশনা পেয়ে এ দরপত্রটা আহবান করা হয়েছে। এব্যাপারে আমিও রাজাখালীর প্রান্তিক চাষীদের দাবীর সাথে একমত। দীর্ঘদিন ধরে তাঁরা জমিগুলো বর্গা নিয়ে জীবন-জীবিকা চালাচ্ছিলো। হঠাৎ করে তা চিংড়িঘের ইজারার দরপত্র আহবান করায় হতবিহ্বল তাঁরা। কারণ এ দরপত্রে অংশগ্রহণ করার মতো অর্থনৈতিক শক্তি তাঁদের নেই। তিনি আরও বলেন, ১৬ মে দরপত্রের দিন ধার্য্য ছিলো। নির্বাচনী কারণে তা স্থগিত করা হয়েছে৷ পরে উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×