হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার বেড়ানোর নামে যাত্রী বেশে বাসে ইয়াবা বহন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন

কক্সবাজার বেড়ানোর নামে যাত্রী বেশে বাসে ইয়াবা বহন
রাজধানীতে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তারা হলেন- শওকত আলী সিকদার (৫৪), আল আমিন কাজী (৩৫), শ্যামল দত্ত (৪৫) ও হাচান চৌধুরী ওরফে কামরুজ্জামান হাসান (৩৬)। তাদের সবার বাড়ি গোপালগঞ্জ।

গ্রেফতার ব্যক্তিরা মূলত পরিবহনশ্রমিক। তারা যাত্রী বেশে বাসটিতে উঠে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবাগুলো নিয়ে আসেন।

মঙ্গলবার (২১ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো. (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে রাজধানীর দনিয়া কলেজের উত্তর পাশে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের যাত্রীবাহী একটি বাসে অভিযান চালানো হয়। বাসে যাত্রী বেশে থাকা চারজনের কাছ থেকে ৫ হাজার ৪৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়। তারা এগুলো নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় আসেন। তারা মূলত বেড়ানোর নাম করে ইয়াবার চালান আনতে কক্সবাজার যান।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

কক্সবাজারের টেকনাফের মাদক কারবারি ইউনুছের কাছ থেকে ইয়াবাগুলো কেনেন শওকত। আর তার সহযোগী হিসেবে কাজ করছিলেন আল আমিন, হাচান ও শ্যামল। ইয়াবাগুলো গোপালগঞ্জে নিয়ে বিক্রি করতে চেয়েছিলেন তারা।

চার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসির এই কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার বেড়ানোর নামে যাত্রী বেশে বাসে ইয়াবা বহন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার বেড়ানোর নামে যাত্রী বেশে বাসে ইয়াবা বহন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজার বেড়ানোর নামে যাত্রী বেশে বাসে ইয়াবা বহন রাজধানীতে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তারা হলেন- শওকত আলী সিকদার (৫৪), আল আমিন কাজী (৩৫), শ্যামল দত্ত (৪৫) ও হাচান চৌধুরী ওরফে কামরুজ্জামান হাসান (৩৬)। তাদের সবার বাড়ি গোপালগঞ্জ। গ্রেফতার ব্যক্তিরা মূলত পরিবহনশ্রমিক। তারা যাত্রী বেশে বাসটিতে উঠে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবাগুলো নিয়ে আসেন। মঙ্গলবার (২১ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো. (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে রাজধানীর দনিয়া কলেজের উত্তর পাশে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের যাত্রীবাহী একটি বাসে অভিযান চালানো হয়। বাসে যাত্রী বেশে থাকা চারজনের কাছ থেকে ৫ হাজার ৪৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়। তারা এগুলো নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় আসেন। তারা মূলত বেড়ানোর নাম করে ইয়াবার চালান আনতে কক্সবাজার যান। কক্সবাজারের টেকনাফের মাদক কারবারি ইউনুছের কাছ থেকে ইয়াবাগুলো কেনেন শওকত। আর তার সহযোগী হিসেবে কাজ করছিলেন আল আমিন, হাচান ও শ্যামল। ইয়াবাগুলো গোপালগঞ্জে নিয়ে বিক্রি করতে চেয়েছিলেন তারা। চার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসির এই কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×