হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরাইলি প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ২৬ মে – ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদান এ কথা বলেছেন।

তিনি বলেন, এখন অবিলম্বে ইসরায়েলের যা করা দরকার তা হলো গাজা থেকে তাদের পূর্ণ প্রত্যাহার এবং সকল ধরনের আগ্রাসন বন্ধ করা।

অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গাজা পরিস্থিতি নিয়ে নতুনভাবে আলোচনা শুরু হচ্ছে।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

শনিবার (২৫ মে) আল জাজিরা আরাবিককে ফোনে দেওয়া এক সাক্ষাতকারে হামাস নেতা হামদান বলেন, অতিসত্তর ইসরায়েল বাহিনীকে গাজা ছাড়তে এবং সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের নতুন করে আলোচনায় প্রয়োজন নেই। কারণ আগেই আমরা ইসরায়েলকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছি। সুতরাং নতুন প্রস্তাব দিলেই যে ইসরায়েল তা মেনে নিবে তার কোনো নিশ্চয়তা নেই। যদি তারা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে গভীরভাবে আগ্রহী না হয়ে তা হলে এর অর্থ তাদেরকে আর বেশি সময় ধরে গাজায় হামলার সুযোগ করে দেয়া।

এদিকে শনিবার ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির জন্য কর্মকর্তারা নতুন করে আলোচনা শুরু করতে চাচ্ছেন। প্যারিসে মধ্যস্ততাকারীদের সাথে আলোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়।

ওই খবর অনুযায়ী, ইসরায়েলি গোয়েন্দাপ্রধান ডেভিড বার্নিয়া স্থবির হয়ে যাওয়া আলোচনা আবার শুরু করার নতুন কাঠামোতে একমত হন। প্যারিসে বার্নিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের সিআইএ পরিচালক বিল বার্নস, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আলথানি উপস্থিত ছিলেন।

নতুন যে প্রস্তাব ইসরাইল দিয়েছে, তাতেও স্থায়ী যুদ্ধবিরতির কথা নেই। এমনকি কয়েক মাসের যুদ্ধবিরতি হলেও ইসরায়েল আবার যুদ্ধ শুরু করতে পারবে বলে বলা হয়েছে। ইসরায়েল জোর দিয়ে বলছে, হামাসকে ধ্বংস করার আগে তারা যুদ্ধ বন্ধ করবে না।

হামাস জোর দিয়ে বলছে, তারা সাময়িক কোনো যুদ্ধবিরতি প্রস্তাব মানবে না। তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে চায়।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৬ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরাইলি প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরাইলি প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২৬ মে – ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদান এ কথা বলেছেন।তিনি বলেন, এখন অবিলম্বে ইসরায়েলের যা করা দরকার তা হলো গাজা থেকে তাদের পূর্ণ প্রত্যাহার এবং সকল ধরনের আগ্রাসন বন্ধ করা।অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গাজা পরিস্থিতি নিয়ে নতুনভাবে আলোচনা শুরু হচ্ছে।শনিবার (২৫ মে) আল জাজিরা আরাবিককে ফোনে দেওয়া এক সাক্ষাতকারে হামাস নেতা হামদান বলেন, অতিসত্তর ইসরায়েল বাহিনীকে গাজা ছাড়তে এবং সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে।তিনি আরো বলেন, আমাদের নতুন করে আলোচনায় প্রয়োজন নেই। কারণ আগেই আমরা ইসরায়েলকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছি। সুতরাং নতুন প্রস্তাব দিলেই যে ইসরায়েল তা মেনে নিবে তার কোনো নিশ্চয়তা নেই। যদি তারা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে গভীরভাবে আগ্রহী না হয়ে তা হলে এর অর্থ তাদেরকে আর বেশি সময় ধরে গাজায় হামলার সুযোগ করে দেয়া।এদিকে শনিবার ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির জন্য কর্মকর্তারা নতুন করে আলোচনা শুরু করতে চাচ্ছেন। প্যারিসে মধ্যস্ততাকারীদের সাথে আলোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়।ওই খবর অনুযায়ী, ইসরায়েলি গোয়েন্দাপ্রধান ডেভিড বার্নিয়া স্থবির হয়ে যাওয়া আলোচনা আবার শুরু করার নতুন কাঠামোতে একমত হন। প্যারিসে বার্নিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের সিআইএ পরিচালক বিল বার্নস, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আলথানি উপস্থিত ছিলেন।নতুন যে প্রস্তাব ইসরাইল দিয়েছে, তাতেও স্থায়ী যুদ্ধবিরতির কথা নেই। এমনকি কয়েক মাসের যুদ্ধবিরতি হলেও ইসরায়েল আবার যুদ্ধ শুরু করতে পারবে বলে বলা হয়েছে। ইসরায়েল জোর দিয়ে বলছে, হামাসকে ধ্বংস করার আগে তারা যুদ্ধ বন্ধ করবে না।হামাস জোর দিয়ে বলছে, তারা সাময়িক কোনো যুদ্ধবিরতি প্রস্তাব মানবে না। তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে চায়।সূত্র: ডেইলি-বাংলাদেশআইএ/ ২৬ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×