হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, যাত্রীদের নামিয়ে তল্লাশি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ২৮ মে – উড্ডয়নের আগেই ভারতের ইন্ডিগোর একটি বিমানে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানে সব যাত্রীদের নামিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। কিন্তু বিমানে সন্দেহজনক কোনো বস্তুর সন্ধান মেলেনি। মঙ্গলবার (২৮ মে) সকালে দিল্লি বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আপৎকালীন দরজা দিয়ে সব যাত্রীকে বিমানের বাইরে আনা হয়। প্রত্যেকেই নিরাপদে আছেন।

জানা যায়, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে দিল্লি বিমানবন্দর থেকে ইন্ডিগোর একটি বিমান বারাণসী উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রানওয়ে থেকে ওড়ার আগ মুহূর্তে বোমা রাখার হুমকি-বার্তা আসে। এরপরেই তড়িঘড়ি করে বিমানের যাত্রীদের নামিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানের ভেতর সন্দেহজনক কোনও বস্তুর সন্ধান মেলেনি।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আপৎকালীন দরজা দিয়ে সব যাত্রীকে বিমানের বাইরে আনা হয়। প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। বিমানে মোট কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি।

দিল্লির দমকল বিভাগের তরফে জানানো হয়, ভোর ৫টা ৩৫ মিনিটে তাদের কাছে খবর আসে যে, বারাণসীগামী একটি বিমানে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে পৌঁছায় দমকলের একটি কুইক রেসপন্স টিম (কিউআরটি)।

সোমবারই মুম্বাইয়ের তাজ হোটেল এবং শিবাজি বিমানবন্দরে বোমা রাখা আছে বলে একটি ফোন আসে মুম্বাই পুলিশের কাছে। যদিও তল্লাশি অভিযানে কিছুই মেলেনি।

কিছুদিন আগেও দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমানের শৌচাগারে একটি সাদা কাগজ পাওয়া যায়, যার ওপরে লেখা ছিল ‘বোমা’। তারও আগে দিল্লির একাধিক স্কুলে বোমা রাখা রয়েছে বলে ইমেল আসে পুলিশের কাছে। তদন্তে প্রমাণিত হয় সেগুলো ভুয়া ছিল।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৮ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, যাত্রীদের নামিয়ে তল্লাশি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, যাত্রীদের নামিয়ে তল্লাশি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৮ মে – উড্ডয়নের আগেই ভারতের ইন্ডিগোর একটি বিমানে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানে সব যাত্রীদের নামিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। কিন্তু বিমানে সন্দেহজনক কোনো বস্তুর সন্ধান মেলেনি। মঙ্গলবার (২৮ মে) সকালে দিল্লি বিমানবন্দরে এ ঘটনা ঘটে।দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আপৎকালীন দরজা দিয়ে সব যাত্রীকে বিমানের বাইরে আনা হয়। প্রত্যেকেই নিরাপদে আছেন।জানা যায়, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে দিল্লি বিমানবন্দর থেকে ইন্ডিগোর একটি বিমান বারাণসী উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রানওয়ে থেকে ওড়ার আগ মুহূর্তে বোমা রাখার হুমকি-বার্তা আসে। এরপরেই তড়িঘড়ি করে বিমানের যাত্রীদের নামিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানের ভেতর সন্দেহজনক কোনও বস্তুর সন্ধান মেলেনি।দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আপৎকালীন দরজা দিয়ে সব যাত্রীকে বিমানের বাইরে আনা হয়। প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। বিমানে মোট কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি।দিল্লির দমকল বিভাগের তরফে জানানো হয়, ভোর ৫টা ৩৫ মিনিটে তাদের কাছে খবর আসে যে, বারাণসীগামী একটি বিমানে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে পৌঁছায় দমকলের একটি কুইক রেসপন্স টিম (কিউআরটি)।সোমবারই মুম্বাইয়ের তাজ হোটেল এবং শিবাজি বিমানবন্দরে বোমা রাখা আছে বলে একটি ফোন আসে মুম্বাই পুলিশের কাছে। যদিও তল্লাশি অভিযানে কিছুই মেলেনি।কিছুদিন আগেও দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমানের শৌচাগারে একটি সাদা কাগজ পাওয়া যায়, যার ওপরে লেখা ছিল ‘বোমা’। তারও আগে দিল্লির একাধিক স্কুলে বোমা রাখা রয়েছে বলে ইমেল আসে পুলিশের কাছে। তদন্তে প্রমাণিত হয় সেগুলো ভুয়া ছিল।সূত্র: ডেইলি-বাংলাদেশআইএ/ ২৮ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×