হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কীভাবে বেনজীর দেশত্যাগ করলেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১ জুন ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন


ঢাকা, ০১ জুন – দুর্নীতির অভিযোগ থাকার পরও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সপরিবারে কীভাবে দেশত্যাগ করলেন- সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘সরকার মানুষের সঙ্গে প্রতারণা করছে। অসংখ্য আজিজ-বেনজীর সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকার, লুটের সাম্রাজ্য তৈরি করেছে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।’

আরও পড়ুন

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির সার্বভৌমত্ব র‍্যালিতে নেতাকর্মীদের ঢল

শনিবার (১ জুন) জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘পাকিস্তান একদিনে হয়নি, বাংলাদেশ একদিনে হয়নি। ২৫ বছর সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য। আমরা তো মাত্র কয়েক বছর লড়াই করলাম, মাত্র ১৫ বছর। আমরা হেরে গেছি- এটা মনে করার কোনো কারণ নেই।’

তিনি বলেন, ‘এ লড়াই সাধারণ লড়াই নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই, ৬০ লাখ আসামি। এ লড়াইয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছেন। আমরা জেলে যাচ্ছি, কারাগারে যাচ্ছি। হ্যাঁ, সাফল্য আসেনি। তবে একদিন সাফল্য আসে না। খালেদা জিয়া এখনো কারাগারে, তাকে মুক্ত করতে পারিনি। লড়াই থেমে যায়নি। যতক্ষণ বিজয় অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে। সেখান থেকে সরে আসিনি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি সবচেয়ে বড় দল, শক্তিশালী দল। বিএনপির রিসার্চ সেল আছে। বিএনপিপন্থি বুদ্ধিজীবী ও পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বিএনপি। এখনো পিছপা হইনি আমরা। বিজয় অর্জন করতেই হবে, সাফল্য আনতেই হবে। লক্ষ্য থেকে সরে আসবে না বিএনপি, মাঝেমধ্যে কৌশল পরিবর্তন হবে।’

সাবেক আইজিপি বেনজীর আহমেদ তিন মেয়ে ও স্ত্রীসহ গত ৪ মে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। স্ত্রী জীশান মির্জার চিকিৎসাজনিত কারণে তারা এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে জানা গেছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০১ জুন ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কীভাবে বেনজীর দেশত্যাগ করলেন first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

কীভাবে বেনজীর দেশত্যাগ করলেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কীভাবে বেনজীর দেশত্যাগ করলেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১ জুন ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ জুন – দুর্নীতির অভিযোগ থাকার পরও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সপরিবারে কীভাবে দেশত্যাগ করলেন- সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকার মানুষের সঙ্গে প্রতারণা করছে। অসংখ্য আজিজ-বেনজীর সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকার, লুটের সাম্রাজ্য তৈরি করেছে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।’ শনিবার (১ জুন) জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, ‘পাকিস্তান একদিনে হয়নি, বাংলাদেশ একদিনে হয়নি। ২৫ বছর সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য। আমরা তো মাত্র কয়েক বছর লড়াই করলাম, মাত্র ১৫ বছর। আমরা হেরে গেছি- এটা মনে করার কোনো কারণ নেই।’ তিনি বলেন, ‘এ লড়াই সাধারণ লড়াই নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই, ৬০ লাখ আসামি। এ লড়াইয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছেন। আমরা জেলে যাচ্ছি, কারাগারে যাচ্ছি। হ্যাঁ, সাফল্য আসেনি। তবে একদিন সাফল্য আসে না। খালেদা জিয়া এখনো কারাগারে, তাকে মুক্ত করতে পারিনি। লড়াই থেমে যায়নি। যতক্ষণ বিজয় অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে। সেখান থেকে সরে আসিনি।’ বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি সবচেয়ে বড় দল, শক্তিশালী দল। বিএনপির রিসার্চ সেল আছে। বিএনপিপন্থি বুদ্ধিজীবী ও পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বিএনপি। এখনো পিছপা হইনি আমরা। বিজয় অর্জন করতেই হবে, সাফল্য আনতেই হবে। লক্ষ্য থেকে সরে আসবে না বিএনপি, মাঝেমধ্যে কৌশল পরিবর্তন হবে।’ সাবেক আইজিপি বেনজীর আহমেদ তিন মেয়ে ও স্ত্রীসহ গত ৪ মে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। স্ত্রী জীশান মির্জার চিকিৎসাজনিত কারণে তারা এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে জানা গেছে। সূত্র: জাগো নিউজ আইএ/ ০১ জুন ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কীভাবে বেনজীর দেশত্যাগ করলেন first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×