হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উগান্ডার বিপক্ষে রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপে আফগানিস্তানের শুভসূচনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৪ জুন ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ০৪ জুন – টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা আইসিসিরি সহযোগি দেশ উগান্ডা টিকতে পারল না আফগানিস্তানের সাথে। এদিকে আফগানদের দেয়া ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে তারা সবউইকেট হারিয়ে করতে পেরেছে মাত্র ৫৮ রান। এতে করে ১২৫ রানে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

মঙ্গলবার (৪ মে) গায়ানায় উগান্ডার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা দলটি। আফগানিস্তানের হয়ে ৫ উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি। ম্যাচ সেরাও হয়েছেন বাঁহাতি এই পেসার।

আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

আফগানদের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে উগান্ডা। ফজলহক ফারুকির প্রথম ওভারেই দুই উইকেট হারায় তারা। এরপর দ্বিতীয় ওভারেও উইকেট হারায় উগান্ডা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। এক পর্যায়ে ৪৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে তারা। ধারণা করা হচ্ছিল ৫০ রানের আগেই হয়ত শেষ হতে যাচ্ছে তাদের ইনিংস। অবশেষে সেই শঙ্কা কাটিয়ে মাত্র ৫৮ রানে থামে উগান্ডার ইনিংস। উগান্ডার হয়ে মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন। তাতে ১২৫ রানে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ জুন ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::উগান্ডার বিপক্ষে রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপে আফগানিস্তানের শুভসূচনা first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

উগান্ডার বিপক্ষে রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপে আফগানিস্তানের শুভসূচনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উগান্ডার বিপক্ষে রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপে আফগানিস্তানের শুভসূচনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৪ জুন – টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা আইসিসিরি সহযোগি দেশ উগান্ডা টিকতে পারল না আফগানিস্তানের সাথে। এদিকে আফগানদের দেয়া ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে তারা সবউইকেট হারিয়ে করতে পেরেছে মাত্র ৫৮ রান। এতে করে ১২৫ রানে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। মঙ্গলবার (৪ মে) গায়ানায় উগান্ডার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা দলটি। আফগানিস্তানের হয়ে ৫ উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি। ম্যাচ সেরাও হয়েছেন বাঁহাতি এই পেসার। আফগানদের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে উগান্ডা। ফজলহক ফারুকির প্রথম ওভারেই দুই উইকেট হারায় তারা। এরপর দ্বিতীয় ওভারেও উইকেট হারায় উগান্ডা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। এক পর্যায়ে ৪৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে তারা। ধারণা করা হচ্ছিল ৫০ রানের আগেই হয়ত শেষ হতে যাচ্ছে তাদের ইনিংস। অবশেষে সেই শঙ্কা কাটিয়ে মাত্র ৫৮ রানে থামে উগান্ডার ইনিংস। উগান্ডার হয়ে মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন। তাতে ১২৫ রানে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। সূত্র: বাংলাদেশ জার্নাল আইএ/ ০৪ জুন ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::উগান্ডার বিপক্ষে রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপে আফগানিস্তানের শুভসূচনা first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×