হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণ, মৃত পাঁচ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ জুলাই ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন


আঙ্কারা, ০১ জুলাই – তুরস্কের উপকূল শহর ইজমিরের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ৫জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ৫৭ জন। গতকাল রোববার মারাত্মক এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়াও এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘ইজমিরে ভয়াবহ বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন আমি তাদের আত্মার শান্তি কামনা করি। আর যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি।’

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।

তিনি বলেন, এ ঘটনায় এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে। তিনি গত শনিবার ওই রেস্টুরেন্টে ‘প্রোপেন ট্যাংক’ স্থাপন করেছিলেন বলে জানা গেছে।

বিস্ফোরণে ওই রেস্টুরেন্টের পাশের একটি ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবনের বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০১ জুলাই ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণ, মৃত পাঁচ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণ, মৃত পাঁচ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ জুলাই ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] আঙ্কারা, ০১ জুলাই – তুরস্কের উপকূল শহর ইজমিরের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ৫জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ৫৭ জন। গতকাল রোববার মারাত্মক এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়াও এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘ইজমিরে ভয়াবহ বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন আমি তাদের আত্মার শান্তি কামনা করি। আর যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি।’আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।তিনি বলেন, এ ঘটনায় এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে। তিনি গত শনিবার ওই রেস্টুরেন্টে ‘প্রোপেন ট্যাংক’ স্থাপন করেছিলেন বলে জানা গেছে।বিস্ফোরণে ওই রেস্টুরেন্টের পাশের একটি ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবনের বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০১ জুলাই ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×