হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামু প্রেসক্লাবের জরুরী সভায় সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানের মুক্তি দাবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩ আগস্ট ২০২৪, ১০:১৭ অপরাহ্ন

রামু প্রেসক্লাবের সদস্য আহমদ ছৈয়দ ফরমানকে গ্রেফতার ও সন্ধিগ্ধ হিসেবে মিথ্যা মামলায় জড়ানোর ঘটনার প্রতিবাদে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) বিকাল ৩টায় রামু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। রামু প্রেসক্লাবের এ সভায় অবিলম্বে সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানকে মুক্তি দেয়ার দাবি জানানো হয়। সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমান দৈনিক হিমছড়ি’র রামু প্রতিনিধি। তিনি একজন মাদ্রাসা শিক্ষক। রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়ার সভাপতিত্বে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন- আহমদ ছৈয়দ ফরমান একজন সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘ বছর একটি বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। সাংবাদিকতা ও শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমান কোন রাজনৈতিক কর্মকান্ড সক্রিয় নেই। কোটা সংস্কার আন্দোলনের চলমান পরিস্থিতিতে রামুতে কোন প্রকার সহিংস ঘটনা ঘটেনি। রামুতে রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে সবসময় সম্প্রীতির সহবস্থান বিদ্যামান রয়েছে। এরপরও রহস্যজনক কারণে রামু থানা পুলিশ সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানকে আটক করেছে। যা নিন্দনীয় ও দূঃখজনক।

গত ২১ জুলাই বিকালে বাড়ি থেকে কেনাকাটা করতে চাকমারকুল কলঘর বাজারে যান সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমান। ওই সময়ে রামু থানা পুলিশ তাকে আটক করে। পরে কক্সবাজার সদর থানায় দায়েরকৃত একটি মামলায় সন্ধিগ্ধ আসামী উল্লেখ করে সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানকে কারাগারে প্রেরণ করে।

রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ আরও বলেন- আহমদ ছৈয়দ ফরমান চলমান কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিজের কর্ম এলাকা রামু উপজেলায় অবস্থান করেন এবং সাংবাদিকতা পেশায় সক্রিয় ছিলেন। কিন্তু রহস্যজনক ভাবে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তার দুই শিশু সন্তান, অন্তঃস্বত্ত্বা স্ত্রী ও অসুস্থ মায়ের কান্না থামছে না। আহমদ ছৈয়দ ফরমানের বিরুদ্ধে অতীতে কোন প্রকার মামলা ছিলো না। সুলেখক, সৎ, সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানান রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ। তা না হলে আরও বৃহৎ প্রতিবাদ কর্মসূচি ঘোষনা দেয়া হবে বলে জানান রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

রামু প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় সহকর্মী সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানকে গ্রেফতারের প্রতিবাদে নিন্দা জ্ঞাপন ও অবিলম্বে মুক্তির দাবিতে অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন- রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, রামু প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম জাফর, এম আবদুল্লাহ আল মামুন ও খালেদ হোসেন টাপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, সহ-দপ্তর সম্পাদক শওকত ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্য্য নির্বাহী সদস্য মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, কফিল উদ্দিন, সদস্য প্রসূন বড়ুয়া, কামাল হোসেন, এমএইচ আরমান, নুরুল হক সিকদার, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সাইদুজ্জামান, মো. আবদুল্লাহ, মিজানুল হক প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- রামু প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

সভায় বিনাদোষে কারাভোগকারি সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানের অবিলম্বে মুক্তির লক্ষ্যে রামু প্রেসক্লাব প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে এবং তার পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত গৃহিত হয়। পাশাপাশি বিনা অপরাধে আর কোন সাংবাদিককে হয়রানি না করতে পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়। সভা শেষে রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামু প্রেসক্লাবের জরুরী সভায় সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানের মুক্তি দাবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামু প্রেসক্লাবের জরুরী সভায় সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানের মুক্তি দাবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট ২০২৪, ১০:১৭ অপরাহ্ন
Print Image
রামু প্রেসক্লাবের সদস্য আহমদ ছৈয়দ ফরমানকে গ্রেফতার ও সন্ধিগ্ধ হিসেবে মিথ্যা মামলায় জড়ানোর ঘটনার প্রতিবাদে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) বিকাল ৩টায় রামু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। রামু প্রেসক্লাবের এ সভায় অবিলম্বে সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানকে মুক্তি দেয়ার দাবি জানানো হয়। সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমান দৈনিক হিমছড়ি'র রামু প্রতিনিধি। তিনি একজন মাদ্রাসা শিক্ষক। রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়ার সভাপতিত্বে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন- আহমদ ছৈয়দ ফরমান একজন সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘ বছর একটি বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। সাংবাদিকতা ও শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমান কোন রাজনৈতিক কর্মকান্ড সক্রিয় নেই। কোটা সংস্কার আন্দোলনের চলমান পরিস্থিতিতে রামুতে কোন প্রকার সহিংস ঘটনা ঘটেনি। রামুতে রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে সবসময় সম্প্রীতির সহবস্থান বিদ্যামান রয়েছে। এরপরও রহস্যজনক কারণে রামু থানা পুলিশ সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানকে আটক করেছে। যা নিন্দনীয় ও দূঃখজনক। গত ২১ জুলাই বিকালে বাড়ি থেকে কেনাকাটা করতে চাকমারকুল কলঘর বাজারে যান সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমান। ওই সময়ে রামু থানা পুলিশ তাকে আটক করে। পরে কক্সবাজার সদর থানায় দায়েরকৃত একটি মামলায় সন্ধিগ্ধ আসামী উল্লেখ করে সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানকে কারাগারে প্রেরণ করে। রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ আরও বলেন- আহমদ ছৈয়দ ফরমান চলমান কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিজের কর্ম এলাকা রামু উপজেলায় অবস্থান করেন এবং সাংবাদিকতা পেশায় সক্রিয় ছিলেন। কিন্তু রহস্যজনক ভাবে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তার দুই শিশু সন্তান, অন্তঃস্বত্ত্বা স্ত্রী ও অসুস্থ মায়ের কান্না থামছে না। আহমদ ছৈয়দ ফরমানের বিরুদ্ধে অতীতে কোন প্রকার মামলা ছিলো না। সুলেখক, সৎ, সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানান রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ। তা না হলে আরও বৃহৎ প্রতিবাদ কর্মসূচি ঘোষনা দেয়া হবে বলে জানান রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ। রামু প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় সহকর্মী সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানকে গ্রেফতারের প্রতিবাদে নিন্দা জ্ঞাপন ও অবিলম্বে মুক্তির দাবিতে অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন- রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, রামু প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম জাফর, এম আবদুল্লাহ আল মামুন ও খালেদ হোসেন টাপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, সহ-দপ্তর সম্পাদক শওকত ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্য্য নির্বাহী সদস্য মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, কফিল উদ্দিন, সদস্য প্রসূন বড়ুয়া, কামাল হোসেন, এমএইচ আরমান, নুরুল হক সিকদার, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সাইদুজ্জামান, মো. আবদুল্লাহ, মিজানুল হক প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- রামু প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। সভায় বিনাদোষে কারাভোগকারি সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানের অবিলম্বে মুক্তির লক্ষ্যে রামু প্রেসক্লাব প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে এবং তার পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত গৃহিত হয়। পাশাপাশি বিনা অপরাধে আর কোন সাংবাদিককে হয়রানি না করতে পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়। সভা শেষে রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×