হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে আরও ৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

মিয়ানমার থেকে টেকনাফে অনুপ্রবেশের চেষ্টাকালে নৌকাডুবির ঘটনায় আরও ৫ রোহিঙ্গা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ৩ দিনে ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হলো। যার মধ্যে ১৫ জন নারী, ১৬ শিশু ও ৫ জন পুরুষ রয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

এর মধ্যে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফ নদীর জেটিঘাট এলাকা থেকে ১ জন নারী, ১ জন শিশু ও ২ জন পুরুষসহ ৪টি এবং শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া সমুদ্রসৈকত থেকে ১ জন বয়স্ক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

তিনি বলেন, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে মরদেহ উদ্ধারের বিষয়টি জেনেছেন। পরে জনপ্রতিনিধিদের মাধ্যমে মরদেহগুলো স্ব স্ব এলাকায় দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, গত কয়েকদিন ধরে নৌকা যোগে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করছে। এর মধ্যে মঙ্গলবার নৌকা ডুবির ঘটনা ঘটে। এর পর থেকে একের পর এক মরদেহ ভেসে আসছে। তবে কয়টি নৌকা ডুবে গেছে, কত জন রোহিঙ্গা ছিল তার কোনো তথ্য পাওয়া যায়নি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে আরও ৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে আরও ৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
Print Image
মিয়ানমার থেকে টেকনাফে অনুপ্রবেশের চেষ্টাকালে নৌকাডুবির ঘটনায় আরও ৫ রোহিঙ্গা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ৩ দিনে ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হলো। যার মধ্যে ১৫ জন নারী, ১৬ শিশু ও ৫ জন পুরুষ রয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। এর মধ্যে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফ নদীর জেটিঘাট এলাকা থেকে ১ জন নারী, ১ জন শিশু ও ২ জন পুরুষসহ ৪টি এবং শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া সমুদ্রসৈকত থেকে ১ জন বয়স্ক নারীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী। তিনি বলেন, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে মরদেহ উদ্ধারের বিষয়টি জেনেছেন। পরে জনপ্রতিনিধিদের মাধ্যমে মরদেহগুলো স্ব স্ব এলাকায় দাফনের ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, গত কয়েকদিন ধরে নৌকা যোগে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করছে। এর মধ্যে মঙ্গলবার নৌকা ডুবির ঘটনা ঘটে। এর পর থেকে একের পর এক মরদেহ ভেসে আসছে। তবে কয়টি নৌকা ডুবে গেছে, কত জন রোহিঙ্গা ছিল তার কোনো তথ্য পাওয়া যায়নি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×