হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হামাসপ্রধানসহ ৬ নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ গঠন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন



ওয়াশিংটন, ০৪ সেপ্টেম্বর – গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামলা এবং সেটির পরিকল্পনা, সমর্থন এবং নির্দেশ প্রদানের জন্য গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের বর্তমান প্রধান ইয়াহিয়া সিনওয়ারসহ গোষ্ঠীটির শীর্ষ পর্যায়ের ৬ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।সিনওয়ার ব্যতীত হামাসের বাকি যে ৫ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে, তাদের তিন জনই ইতোমধ্যে নিহত হয়েছেন। এরা হলেন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, গোষ্ঠীটির সামরিক শাখার সাবেক প্রধান কমান্ডার মোহাম্মদ দেইফ এবং ডেপুটি কমান্ডার মারওয়ান ইসা।যারা এখনও জীবিত আছেন, তারা হলেন গোষ্ঠীটির দোহা শাখার প্রধান খালেদ মেশাল এবং লেবানন শাখার প্রধান আলী বাকারা।এর আগে গত ফেব্রুয়ারিতে হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন আইনজীবীরা। ৬ মাস পর সেই আপিলে সাড়া দিলেন সুপ্রিম কোর্ট।মঙ্গলবারের বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল বলেন, “ইরান-হিজবুল্লার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহায়তাপুষ্ট এই অভিযুক্তরা ইসরায়েলে পরিকল্পিত হামলা চালিয়েছিলেন। তাদের হামলার লক্ষ্য ছিল ইসলায়েলকে ধ্বংস করা।”২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও তার মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের যোদ্ধারা যে হামলা চালিয়েছিল, তাতে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন। এই নিহতদের মধ্যে ৪০ জন মার্কিন নাগরিকও ছিলেন।অতর্কিত সেই হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। গত প্রায় ১১ মাসের অভিযানে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ৮০০ জন ছাড়িয়েছে।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৪ সেপ্টেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হামাসপ্রধানসহ ৬ নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ গঠন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হামাসপ্রধানসহ ৬ নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ গঠন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
[ad_1] ওয়াশিংটন, ০৪ সেপ্টেম্বর – গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামলা এবং সেটির পরিকল্পনা, সমর্থন এবং নির্দেশ প্রদানের জন্য গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের বর্তমান প্রধান ইয়াহিয়া সিনওয়ারসহ গোষ্ঠীটির শীর্ষ পর্যায়ের ৬ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।সিনওয়ার ব্যতীত হামাসের বাকি যে ৫ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে, তাদের তিন জনই ইতোমধ্যে নিহত হয়েছেন। এরা হলেন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, গোষ্ঠীটির সামরিক শাখার সাবেক প্রধান কমান্ডার মোহাম্মদ দেইফ এবং ডেপুটি কমান্ডার মারওয়ান ইসা।যারা এখনও জীবিত আছেন, তারা হলেন গোষ্ঠীটির দোহা শাখার প্রধান খালেদ মেশাল এবং লেবানন শাখার প্রধান আলী বাকারা।এর আগে গত ফেব্রুয়ারিতে হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন আইনজীবীরা। ৬ মাস পর সেই আপিলে সাড়া দিলেন সুপ্রিম কোর্ট।মঙ্গলবারের বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল বলেন, “ইরান-হিজবুল্লার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহায়তাপুষ্ট এই অভিযুক্তরা ইসরায়েলে পরিকল্পিত হামলা চালিয়েছিলেন। তাদের হামলার লক্ষ্য ছিল ইসলায়েলকে ধ্বংস করা।”২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও তার মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের যোদ্ধারা যে হামলা চালিয়েছিল, তাতে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন। এই নিহতদের মধ্যে ৪০ জন মার্কিন নাগরিকও ছিলেন।অতর্কিত সেই হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। গত প্রায় ১১ মাসের অভিযানে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ৮০০ জন ছাড়িয়েছে।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৪ সেপ্টেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×