হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পদত্যাগ করতে পারেন মণিপুরের মুখ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন



নয়াদিল্লি, ০৭ সেপ্টেম্বর – ভারতের উত্তরপূর্বাঞ্চলের মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের জিরিবাম বিভাগে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নতুন করে ব্যাপক সহিংসতা দেখা দেওয়ায় পদত্যাগ করতে পারেন রাজ্যের মূখ্যমন্ত্রী বীরেন সিং।স্থানীয় সংবাদমাধ্যম দ্য ফেডারেল শনিবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।১৬ মাস আগে মণিপুরে প্রথম সহিংসতা শুরু হয়। গত বছর মেইতি জাতিগোষ্ঠীরা সংখ্যালঘুর মর্যাদা পেতে দাবি জানায়। এরপর রাজ্যের হাইকোর্ট এটি বিবেচনা করতে নির্দেশ দেয়। কিন্তু মেইতিদের এই দাবির বিরোধীতা করে আন্দোলন শুরু করে কুকিরা। এরপর থেকেই সেখানে দুই পক্ষের মধ্যে জাতিগত সহিংসতা শুরু হয়।টানা কয়েক মাস সহিংসতা চলে এরপর এটি বন্ধ হলেও গত সপ্তাহ থেকে আবারও হামলা-পাল্টা হামলা শুরু হয়েছে।আজ সন্ধ্যায় মণিপুরের গভর্নরের সঙ্গে তড়িঘড়ি করে দেখা করেন মূখ্যমন্ত্রী বীরেন সিং। এরপরই তার পদত্যাগের গুঞ্জনটি আরও স্পষ্ট হয়।মণিপুরের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে কারণ এবার যুদ্ধরত দুই পক্ষ রকেট এবং ড্রোনের মতো আধুনিক অস্ত্র ব্যবহার করেছে।দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) স্থানীয় কর্মকর্তারা বলেছেন, শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুর ও ইম্ফল পূর্ব জেলার আকাশে বহু ড্রোন দেখতে পান বাসিন্দারা। এ সময় তাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে এই দুই জেলার বাসিন্দারা ঘটনার সময় তাদের বাড়িঘরের লাইট বন্ধ দেন। ভয়ে কেউই বাড়ির বাইরে বের হতে পারেননি রাতে।ইম্ফল পশ্চিম জেলার আশপাশের দুটি স্থানে ড্রোন থেকে বোমা ফেলেছেন সেখানকার বিদ্রোহীরা। এই ঘটনার পর বিষ্ণুপুর ও ইম্ফল পূর্ব জেলার আকাশে অনেক ড্রোন উড়তে দেখেছেন বাসিন্দারা।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৭ সেপ্টেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পদত্যাগ করতে পারেন মণিপুরের মুখ্যমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পদত্যাগ করতে পারেন মণিপুরের মুখ্যমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
[ad_1] নয়াদিল্লি, ০৭ সেপ্টেম্বর – ভারতের উত্তরপূর্বাঞ্চলের মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের জিরিবাম বিভাগে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নতুন করে ব্যাপক সহিংসতা দেখা দেওয়ায় পদত্যাগ করতে পারেন রাজ্যের মূখ্যমন্ত্রী বীরেন সিং।স্থানীয় সংবাদমাধ্যম দ্য ফেডারেল শনিবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।১৬ মাস আগে মণিপুরে প্রথম সহিংসতা শুরু হয়। গত বছর মেইতি জাতিগোষ্ঠীরা সংখ্যালঘুর মর্যাদা পেতে দাবি জানায়। এরপর রাজ্যের হাইকোর্ট এটি বিবেচনা করতে নির্দেশ দেয়। কিন্তু মেইতিদের এই দাবির বিরোধীতা করে আন্দোলন শুরু করে কুকিরা। এরপর থেকেই সেখানে দুই পক্ষের মধ্যে জাতিগত সহিংসতা শুরু হয়।টানা কয়েক মাস সহিংসতা চলে এরপর এটি বন্ধ হলেও গত সপ্তাহ থেকে আবারও হামলা-পাল্টা হামলা শুরু হয়েছে।আজ সন্ধ্যায় মণিপুরের গভর্নরের সঙ্গে তড়িঘড়ি করে দেখা করেন মূখ্যমন্ত্রী বীরেন সিং। এরপরই তার পদত্যাগের গুঞ্জনটি আরও স্পষ্ট হয়।মণিপুরের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে কারণ এবার যুদ্ধরত দুই পক্ষ রকেট এবং ড্রোনের মতো আধুনিক অস্ত্র ব্যবহার করেছে।দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) স্থানীয় কর্মকর্তারা বলেছেন, শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুর ও ইম্ফল পূর্ব জেলার আকাশে বহু ড্রোন দেখতে পান বাসিন্দারা। এ সময় তাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে এই দুই জেলার বাসিন্দারা ঘটনার সময় তাদের বাড়িঘরের লাইট বন্ধ দেন। ভয়ে কেউই বাড়ির বাইরে বের হতে পারেননি রাতে।ইম্ফল পশ্চিম জেলার আশপাশের দুটি স্থানে ড্রোন থেকে বোমা ফেলেছেন সেখানকার বিদ্রোহীরা। এই ঘটনার পর বিষ্ণুপুর ও ইম্ফল পূর্ব জেলার আকাশে অনেক ড্রোন উড়তে দেখেছেন বাসিন্দারা।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৭ সেপ্টেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×