হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলে আক্রমণের পর ইরান নিয়ে ভারতের নির্দেশিকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন



নয়াদিল্লি, ০৩ অক্টোবর – ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এরপরেই ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি ভারতের।মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে ইরান। ২০০টি মিসাইল ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। যার জেরে ইরানে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ইরান নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে ভারত।বুধবার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, অতি প্রয়োজন ছাড়া এখন ইরানে না যাওয়াই বাঞ্ছনীয়।পাশাপাশি ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্যও নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখতে হবে এবং ভারতীয় হাই কমিশনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখতে হবে। ভারতীয় নাগরিকদের জন্য একটি আপৎকালীন নম্বরও দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান এবং গোটা অঞ্চলের পরিস্থিতির দিকে ভারত নজর রাখছে।এর আগে মঙ্গলবার ইসরায়েলে ভারতের দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে বলা হয়েছিল, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বার না হওয়াই ভালো। ভারতীয় দূতাবাস পরিস্থিতির দিকে নজর রাখছে এবং ইসরায়েলের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও সেখানে জানানো হয়েছিল।সূত্র: একুশে টেলিভিশনআইএ/ ০৩ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েলে আক্রমণের পর ইরান নিয়ে ভারতের নির্দেশিকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলে আক্রমণের পর ইরান নিয়ে ভারতের নির্দেশিকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
[ad_1] নয়াদিল্লি, ০৩ অক্টোবর – ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এরপরেই ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি ভারতের।মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে ইরান। ২০০টি মিসাইল ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। যার জেরে ইরানে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ইরান নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে ভারত।বুধবার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, অতি প্রয়োজন ছাড়া এখন ইরানে না যাওয়াই বাঞ্ছনীয়।পাশাপাশি ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্যও নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখতে হবে এবং ভারতীয় হাই কমিশনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখতে হবে। ভারতীয় নাগরিকদের জন্য একটি আপৎকালীন নম্বরও দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান এবং গোটা অঞ্চলের পরিস্থিতির দিকে ভারত নজর রাখছে।এর আগে মঙ্গলবার ইসরায়েলে ভারতের দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে বলা হয়েছিল, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বার না হওয়াই ভালো। ভারতীয় দূতাবাস পরিস্থিতির দিকে নজর রাখছে এবং ইসরায়েলের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও সেখানে জানানো হয়েছিল।সূত্র: একুশে টেলিভিশনআইএ/ ০৩ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×