হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাবেক এমপি জাফরসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

কক্সবাজারের পেকুয়ার টইটং ইউনিয়নের ২০১৮ সালের জাতীয় নির্বাচনে একটি ভোটকেন্দ্রে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) পেকুয়া থানায় মামলাটি দায়ের করেন উপজেলার টইটং ইউনিয়নের মালগাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে আব্দুর রহিম। মামলার চারজন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টটংয়ের বটতলী শফিকিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে হামলার শিকার হন আব্দুর রহিম। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার থানায় মামলা করেন।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

আব্দুর রহিম বলেন, ঘটনার পর থানায় এজাহার দিলেও রাজনৈতিক কারণে তখন পুলিশ মামলা নেয়নি।

এজাহারে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দুপুরে ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাসিনা আহমেদের পক্ষে দায়িত্ব পালন করছিলেন আব্দুর রহিম। এ সময় সাবেক সংসদ সদস্য জাফর আলম ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি’র নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে হত্যার উদ্দেশ্যে দা, রড ও লাঠি দিয়ে জখম করে। এরপর তারা ভোটকেন্দ্র দখল করে ভোট কেটে নেয়।

মামলায় জাফর আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ সিআইপি, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী উল্লেখযোগ্য আসামি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, আব্দুর রহিম নামের বিএনপির এক কর্মী ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ হোছাইন, ইউপি সদস্য মনজুর আলম, রহিম উল্লাহ ও জমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়।

###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সাবেক এমপি জাফরসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাবেক এমপি জাফরসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ার টইটং ইউনিয়নের ২০১৮ সালের জাতীয় নির্বাচনে একটি ভোটকেন্দ্রে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) পেকুয়া থানায় মামলাটি দায়ের করেন উপজেলার টইটং ইউনিয়নের মালগাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে আব্দুর রহিম। মামলার চারজন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টটংয়ের বটতলী শফিকিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে হামলার শিকার হন আব্দুর রহিম। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার থানায় মামলা করেন। আব্দুর রহিম বলেন, ঘটনার পর থানায় এজাহার দিলেও রাজনৈতিক কারণে তখন পুলিশ মামলা নেয়নি। এজাহারে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দুপুরে ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাসিনা আহমেদের পক্ষে দায়িত্ব পালন করছিলেন আব্দুর রহিম। এ সময় সাবেক সংসদ সদস্য জাফর আলম ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি'র নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে হত্যার উদ্দেশ্যে দা, রড ও লাঠি দিয়ে জখম করে। এরপর তারা ভোটকেন্দ্র দখল করে ভোট কেটে নেয়। মামলায় জাফর আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ সিআইপি, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী উল্লেখযোগ্য আসামি। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, আব্দুর রহিম নামের বিএনপির এক কর্মী ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ হোছাইন, ইউপি সদস্য মনজুর আলম, রহিম উল্লাহ ও জমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×