হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানে ব্যাপক গোলাগুলি, ৬ সেনা নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন



ইসলামাবাদ, ০৫ অক্টোবর – পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। অপরদিকে, সেনাদের গুলিতে টিটিপির বেশ কয়েক জন নিহত হয়েছে।পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, আজ শনিবার এক বিবৃতিতে টিটিপির সঙ্গে সেনা সদস্যদের গোলাগুলি ও নিহত হওয়ার তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।বিবৃতিতে বলা হয়েছে, ৪ ও ৫ অক্টোবর আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়ামে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন লেফটেন্যান্ট কর্নেল নিহত হন। এ ছাড়া কয়েক জন খারেজি (টিটিপি সদস্য) নিহত হয়েছে।নিহত লেফটেন্যান্ট কর্নেলের নাম মুহাম্মদ আলি শওকত। তিনি ওই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন। বাকি সদস্যরা হলেন ল্যান্সনায়েক মুহাম্মদ উল্লাদ, ল্যান্সনায়েক আখতার জামান, ল্যান্সনায়েক শহিদ উল্লাহ, ল্যান্সনায়েক ইউসাফ আলি ও সিপাহী জামিল আহমেদ।অন্যদিকে, আএসপিআর আরেক বিবৃতিতে বলেছিল টিটিপির দুই জন নিহত হয়েছেন। এর মধ্যে টিটিপির অন্যতম নেতা আতাউল্লাহ রয়েছেন। তিনি মেহরান নামেও পরিচিত।২০০৭ সালে আত্মপ্রকাশ করা টিটিপি প্রায়ই পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। দেশটির সরকার তাদের নিষিদ্ধ ঘোষণা করেছে।সূত্র: আমাদের সময়আইএ/ ০৫ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানে ব্যাপক গোলাগুলি, ৬ সেনা নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানে ব্যাপক গোলাগুলি, ৬ সেনা নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
[ad_1] ইসলামাবাদ, ০৫ অক্টোবর – পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। অপরদিকে, সেনাদের গুলিতে টিটিপির বেশ কয়েক জন নিহত হয়েছে।পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, আজ শনিবার এক বিবৃতিতে টিটিপির সঙ্গে সেনা সদস্যদের গোলাগুলি ও নিহত হওয়ার তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।বিবৃতিতে বলা হয়েছে, ৪ ও ৫ অক্টোবর আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়ামে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন লেফটেন্যান্ট কর্নেল নিহত হন। এ ছাড়া কয়েক জন খারেজি (টিটিপি সদস্য) নিহত হয়েছে।নিহত লেফটেন্যান্ট কর্নেলের নাম মুহাম্মদ আলি শওকত। তিনি ওই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন। বাকি সদস্যরা হলেন ল্যান্সনায়েক মুহাম্মদ উল্লাদ, ল্যান্সনায়েক আখতার জামান, ল্যান্সনায়েক শহিদ উল্লাহ, ল্যান্সনায়েক ইউসাফ আলি ও সিপাহী জামিল আহমেদ।অন্যদিকে, আএসপিআর আরেক বিবৃতিতে বলেছিল টিটিপির দুই জন নিহত হয়েছেন। এর মধ্যে টিটিপির অন্যতম নেতা আতাউল্লাহ রয়েছেন। তিনি মেহরান নামেও পরিচিত।২০০৭ সালে আত্মপ্রকাশ করা টিটিপি প্রায়ই পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। দেশটির সরকার তাদের নিষিদ্ধ ঘোষণা করেছে।সূত্র: আমাদের সময়আইএ/ ০৫ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×