হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেমির আশা বাঁচিয়ে রাখতে চায় বাংলাদেশের মেয়েরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন


আবুধাবি, ১০ অক্টোবর – নারী টি-২০ বিশ্বকাপে জয়ে শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছিল স্কটল্যান্ডকে। দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে ইংল্যান্ডর কাছে। বাকি রয়েছে এখনও দু’টি ম্যাচ। সে কারণে সেমিফাইনালে যাওয়ার পথ খুব বেশি কঠিন হয়ে যায়নি।

আজ নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। রাত ৮টায় নাগরিক টিভি ও স্টার স্পোর্টস ১ দেখা যাবে ম্যাচটি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্রেফ তিনটি টি-টোয়েন্টির অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০১৪, ২০১৬ ও ২০১৮ বিশ্বকাপে সেই তিন ম্যাচেই সহজে জিতেছে ক্যারিবিয়ানরা। গ্রুপ পর্বে মেয়েদের শেষ ম্যাচটি দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১২ অক্টোবর।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

এই ম্যাচের আগে চার দিন নিজেদের প্রস্তুত করার সুযোগ পেয়েছেন জ্যোতিরা। তপ্ত রোদে ঘুরে দাঁড়াতে অনুশীলন করে ঘাম ঝরিয়েছেন তারা। লক্ষ্য সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা।

প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দু’টি দলই বাংলাদেশের মতো দু’টি করে ম্যাচ খেলে একটি জয় ও একটি হারের স্বাদ নিয়েছে। পরের পর্বে যাওয়ার জন্য তারাও মরিয়া হয়ে থাকবে। তবে সেসব ভাবছে না লাল-সবুজের প্রতিনিধিরা। রাবেয়া জানিয়েই দিয়েছেন তাদের লক্ষ্য শুধু জয়।

তার মতো আত্মবিশ্বাসী দলের অন্যতম তারকা স্পিন বোলার নাহিদা আক্তারও। ভিডিও বার্তায় বলেন, যদি আমরা সেমিফাইনাল খেলতে চাই, তাহলে অবশ্যই এই ম্যাচটা (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দুটো ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা ঐ দিকেই ফোকাস দিচ্ছি যে, কীভাবে ম্যাচটা জিততে পারি।’

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১০ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সেমির আশা বাঁচিয়ে রাখতে চায় বাংলাদেশের মেয়েরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেমির আশা বাঁচিয়ে রাখতে চায় বাংলাদেশের মেয়েরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] আবুধাবি, ১০ অক্টোবর – নারী টি-২০ বিশ্বকাপে জয়ে শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছিল স্কটল্যান্ডকে। দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে ইংল্যান্ডর কাছে। বাকি রয়েছে এখনও দু’টি ম্যাচ। সে কারণে সেমিফাইনালে যাওয়ার পথ খুব বেশি কঠিন হয়ে যায়নি।আজ নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। রাত ৮টায় নাগরিক টিভি ও স্টার স্পোর্টস ১ দেখা যাবে ম্যাচটি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্রেফ তিনটি টি-টোয়েন্টির অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০১৪, ২০১৬ ও ২০১৮ বিশ্বকাপে সেই তিন ম্যাচেই সহজে জিতেছে ক্যারিবিয়ানরা। গ্রুপ পর্বে মেয়েদের শেষ ম্যাচটি দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১২ অক্টোবর।এই ম্যাচের আগে চার দিন নিজেদের প্রস্তুত করার সুযোগ পেয়েছেন জ্যোতিরা। তপ্ত রোদে ঘুরে দাঁড়াতে অনুশীলন করে ঘাম ঝরিয়েছেন তারা। লক্ষ্য সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা।প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দু’টি দলই বাংলাদেশের মতো দু’টি করে ম্যাচ খেলে একটি জয় ও একটি হারের স্বাদ নিয়েছে। পরের পর্বে যাওয়ার জন্য তারাও মরিয়া হয়ে থাকবে। তবে সেসব ভাবছে না লাল-সবুজের প্রতিনিধিরা। রাবেয়া জানিয়েই দিয়েছেন তাদের লক্ষ্য শুধু জয়।তার মতো আত্মবিশ্বাসী দলের অন্যতম তারকা স্পিন বোলার নাহিদা আক্তারও। ভিডিও বার্তায় বলেন, যদি আমরা সেমিফাইনাল খেলতে চাই, তাহলে অবশ্যই এই ম্যাচটা (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দুটো ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা ঐ দিকেই ফোকাস দিচ্ছি যে, কীভাবে ম্যাচটা জিততে পারি।’সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১০ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×