হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাদারীপুরে এক রাতে দুই কোটি টাকার ইলিশ বিক্রি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন


মাদারীপুর, ১৩ অক্টোবর – মাদারীপুরের কয়েকটি মাছের আড়তে এক রাতেই দুই কোটি টাকার ইলিশ বিক্রি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে সেই বেচা-কেনা।

ব্যবসায়ীরা বলছেন, জেলার পুরানবাজার মাছের আড়ত, মস্তফাপুর মৎস্যভাণ্ডার ও রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ইলিশের মেলা বসেছিল। আগামী ২২ দিন ইলিশ ধরা ও বাজারজাত বন্ধ থাকায় এমন আয়োজন করা হয়েছিল। এ কারণে আড়তে ইলিশ কেনার ধুম পড়ে।

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসন বাতিল করে সরাসরি এক-তৃতীয়াংশ আসনে নারী মনোনয়নের পরামর্শ স্পিকারের

জানা গেছে, গতকাল সন্ধ্যার পর থেকে মাদারীপুর প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজার এলাকায় মাছের আড়তে ইলিশ বিক্রি শুরু হয়। এতে ব্যাবসায়ীরা নানা আকৃতির ইলিশের পসরা সাজিয়ে বসেন। এ খবর লোকমুখে ছড়িয়ে পড়লে ক্রেতারাও হাজির হন। পুরুষের পাশাপাশি নারীদের ভিড়ও চোখে পড়াড় মতো ছিল। রাত গভীর হলে পুরো মাছের আড়ত ও বাজারে তিল ধারনের ঠাঁই ছিল না। মাছ কিনতে আসা মানুষের উপস্থিতিতে পুরো আড়ত ও বাজার মেলায় পরিণত হয়। গত বছরের তুলনায় এবার ইলিশের দাম বেশি বলে জানান ক্রেতারা।

পুরানবাজারে মাছ কিনতে আসা মাসুদ আকন্দ বলেন, ‘২২ দিন ইলিশ মাছ পাওয়া যাবে না। তাই এখন মাছ কিনতে এসেছি। তবে গতবার এক কেজির ইলিশ ছিল ১২০০ থেকে ১৪০০ টাকা, এবার সেই ইলিশ ১৯০০ টাকার ওপরে। যে কারণে মাত্র ৫ কেজি ইলিশ কিনছি। না হলে আরও বেশি কিনতাম।’

আনোয়ার হোসেন বলেন, ‘আগে জানলে এ রাতের জন্যে দেরি করতাম না। এখন যে দামে ইলিশ কিনলাম, তা আগের চেয়ে আরও বেশি। মানুষ হুজুগে মাছ কিনতে হুমড়ি খেয়ে পড়েছে। আমিও আসছি, এখন দাম দেখে আর কিনলাম না। আগামীতে আর এই ভুল করব না।’

মাদারীপুর পুরানবাজার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মোছলেম উদ্দিন বলেন, ‘প্রতি বছর নিষিদ্ধ সময়ের আগের রাতে ইলিশ মাছ বিক্রির ধুম পড়ে। সকল মাছ ব্যবসায়ী সন্ধ্যা থেকে রাত ১২টার আগ পর্যন্ত ইলিশ বিক্রি করে। এ আড়তে প্রায় এক থেকে দেড় কোটি টাকার ইলিশ বিক্রি হয়। আর টেহেরহাটেও প্রায় এক কোটি টাকা ইলিশ বিক্রি হয়। তবে আমরা সংরক্ষিত সময়ে কোনো ইলিশ কেনাবেচা করি না।’

মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান সাংবাদিকদের বলেন, ‘এ বছর ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম। তাই সারাদেশের মতো মাদারীপুরেও ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় বন্ধ থাকবে। যদি কেউ এই আইন অমান্য করে তাহলে জেল-জরিমানা করার বিধান রয়েছে।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৩ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মাদারীপুরে এক রাতে দুই কোটি টাকার ইলিশ বিক্রি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাদারীপুরে এক রাতে দুই কোটি টাকার ইলিশ বিক্রি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মাদারীপুর, ১৩ অক্টোবর – মাদারীপুরের কয়েকটি মাছের আড়তে এক রাতেই দুই কোটি টাকার ইলিশ বিক্রি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে সেই বেচা-কেনা।ব্যবসায়ীরা বলছেন, জেলার পুরানবাজার মাছের আড়ত, মস্তফাপুর মৎস্যভাণ্ডার ও রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ইলিশের মেলা বসেছিল। আগামী ২২ দিন ইলিশ ধরা ও বাজারজাত বন্ধ থাকায় এমন আয়োজন করা হয়েছিল। এ কারণে আড়তে ইলিশ কেনার ধুম পড়ে।জানা গেছে, গতকাল সন্ধ্যার পর থেকে মাদারীপুর প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজার এলাকায় মাছের আড়তে ইলিশ বিক্রি শুরু হয়। এতে ব্যাবসায়ীরা নানা আকৃতির ইলিশের পসরা সাজিয়ে বসেন। এ খবর লোকমুখে ছড়িয়ে পড়লে ক্রেতারাও হাজির হন। পুরুষের পাশাপাশি নারীদের ভিড়ও চোখে পড়াড় মতো ছিল। রাত গভীর হলে পুরো মাছের আড়ত ও বাজারে তিল ধারনের ঠাঁই ছিল না। মাছ কিনতে আসা মানুষের উপস্থিতিতে পুরো আড়ত ও বাজার মেলায় পরিণত হয়। গত বছরের তুলনায় এবার ইলিশের দাম বেশি বলে জানান ক্রেতারা।পুরানবাজারে মাছ কিনতে আসা মাসুদ আকন্দ বলেন, ‘২২ দিন ইলিশ মাছ পাওয়া যাবে না। তাই এখন মাছ কিনতে এসেছি। তবে গতবার এক কেজির ইলিশ ছিল ১২০০ থেকে ১৪০০ টাকা, এবার সেই ইলিশ ১৯০০ টাকার ওপরে। যে কারণে মাত্র ৫ কেজি ইলিশ কিনছি। না হলে আরও বেশি কিনতাম।’আনোয়ার হোসেন বলেন, ‘আগে জানলে এ রাতের জন্যে দেরি করতাম না। এখন যে দামে ইলিশ কিনলাম, তা আগের চেয়ে আরও বেশি। মানুষ হুজুগে মাছ কিনতে হুমড়ি খেয়ে পড়েছে। আমিও আসছি, এখন দাম দেখে আর কিনলাম না। আগামীতে আর এই ভুল করব না।’মাদারীপুর পুরানবাজার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মোছলেম উদ্দিন বলেন, ‘প্রতি বছর নিষিদ্ধ সময়ের আগের রাতে ইলিশ মাছ বিক্রির ধুম পড়ে। সকল মাছ ব্যবসায়ী সন্ধ্যা থেকে রাত ১২টার আগ পর্যন্ত ইলিশ বিক্রি করে। এ আড়তে প্রায় এক থেকে দেড় কোটি টাকার ইলিশ বিক্রি হয়। আর টেহেরহাটেও প্রায় এক কোটি টাকা ইলিশ বিক্রি হয়। তবে আমরা সংরক্ষিত সময়ে কোনো ইলিশ কেনাবেচা করি না।’মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান সাংবাদিকদের বলেন, ‘এ বছর ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম। তাই সারাদেশের মতো মাদারীপুরেও ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় বন্ধ থাকবে। যদি কেউ এই আইন অমান্য করে তাহলে জেল-জরিমানা করার বিধান রয়েছে।’সূত্র: আমাদের সময়আইএ/ ১৩ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×