হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণ : গ্রেফতার ধর্ষক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৬ মার্চ ২০২২, ০৮:৪২ পূর্বাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক রোস্তম আলীকে (৫১) গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রোস্তম আলী চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড পূর্ব কাহারিয়াঘোনা এলাকার গোলাম আহমদের ছেলে।

এর আগে রাত সাড়ে ৭টার দিকে ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের আধাঘন্টার মধ্যে থানা পুলিশ ধর্ষক রোস্তম আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী।

সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাবার করে দেওয়া বাজার নিয়ে ঘরে ফেরার পথে ধর্ষক রোস্তম আলী ওই শিশুকে একা পেয়ে রাস্তার পাশে একটি গাছ বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

কান্না করে বাড়িতে ফেরার পর ঘটনার বিস্তারিত মাকে জানায়। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

শিশুর মা জানায়, এর আগেও ১০-২০ টাকা ও নাস্তার প্রলোভনে ফেলে ওই শিশুকে কয়েকবার ধর্ষণচেষ্টা করে। আমাদের বাড়ি ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায়। আমরা ভাড়া বাসায় বসবাস করি। তাই এ ঘটনায় ব্যবস্থা নিতে পারিনি।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুয়েল ইসলাম বলেন, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

মামলা দায়েরের পর ধর্ষককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে ধর্ষককে আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণ : গ্রেফতার ধর্ষক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণ : গ্রেফতার ধর্ষক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৬ মার্চ ২০২২, ০৮:৪২ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক রোস্তম আলীকে (৫১) গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাত ৮টার দিকে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রোস্তম আলী চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড পূর্ব কাহারিয়াঘোনা এলাকার গোলাম আহমদের ছেলে। এর আগে রাত সাড়ে ৭টার দিকে ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের আধাঘন্টার মধ্যে থানা পুলিশ ধর্ষক রোস্তম আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাবার করে দেওয়া বাজার নিয়ে ঘরে ফেরার পথে ধর্ষক রোস্তম আলী ওই শিশুকে একা পেয়ে রাস্তার পাশে একটি গাছ বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। কান্না করে বাড়িতে ফেরার পর ঘটনার বিস্তারিত মাকে জানায়। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। শিশুর মা জানায়, এর আগেও ১০-২০ টাকা ও নাস্তার প্রলোভনে ফেলে ওই শিশুকে কয়েকবার ধর্ষণচেষ্টা করে। আমাদের বাড়ি ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায়। আমরা ভাড়া বাসায় বসবাস করি। তাই এ ঘটনায় ব্যবস্থা নিতে পারিনি। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুয়েল ইসলাম বলেন, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর ধর্ষককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে ধর্ষককে আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×