হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্প থেকে এনজিওকর্মীসহ দুইজনকে অপহরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২২ জুলাই ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্প থেকে এনজিওকর্মীসহ দুইজনকে অপহরণ
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে এনজিওকর্মী এবং রোহিঙ্গাসহ দুই ব্যক্তি অপহৃত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে টেকনাফ উপজেলার জাদিমুড়া শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী।

অপহৃতরা হলেন, জাদিমুড়া এলাকার মৃত তজুর রহমানের ছেলে মোহাম্মদ হাসান ও শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাকিম আলীর ছেলে সাইফুল ইসলাম।

ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, অপহৃত হাসানের শ্যালক আব্দুর রহমান অভিযোগ করেন, তার ভগ্নিপতি এনজিওতে মিস্ত্রির চাকরি করেন। শুক্রবার জুমার নামাজের পরে ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের পাদদেশে মেশিন দিয়ে পানি ওঠানোর সময় হঠাৎ পাহাড় থেকে একদল অপহরণকারী এসে তাদের দুজনকে ধরে নিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য, পুলিশ ও স্থানীয় জনতা সঙ্গে সঙ্গে পাহাড়ে অভিযান চালালেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

স্থানীয় আব্দুর রহমান জানান, অপহরণকারীরা অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি বর্ষণ করে ভয় দেখিয়ে দ্রুত গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়।

ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, ঘটনার খবর পেয়ে দুই শতাধিক স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে পাহাড়ে গিয়ে অপহরকারীদের আস্তানা খুঁজে পেয়েছি। তবে অপহরণকারীরা আমাদের দেখে গহীন পাহাড়ের ভেতরে গিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। অস্ত্রের মুখে অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ এখনও অভিযানে রয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ঘটনাটি আমরা বিকেলে শুনেছি। এরপর থেকে বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রোহিঙ্গা ক্যাম্প থেকে এনজিওকর্মীসহ দুইজনকে অপহরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্প থেকে এনজিওকর্মীসহ দুইজনকে অপহরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২২ জুলাই ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ন
Print Image
রোহিঙ্গা ক্যাম্প থেকে এনজিওকর্মীসহ দুইজনকে অপহরণ কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে এনজিওকর্মী এবং রোহিঙ্গাসহ দুই ব্যক্তি অপহৃত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২১ জুলাই) দুপুরে টেকনাফ উপজেলার জাদিমুড়া শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী। অপহৃতরা হলেন, জাদিমুড়া এলাকার মৃত তজুর রহমানের ছেলে মোহাম্মদ হাসান ও শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাকিম আলীর ছেলে সাইফুল ইসলাম। ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, অপহৃত হাসানের শ্যালক আব্দুর রহমান অভিযোগ করেন, তার ভগ্নিপতি এনজিওতে মিস্ত্রির চাকরি করেন। শুক্রবার জুমার নামাজের পরে ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের পাদদেশে মেশিন দিয়ে পানি ওঠানোর সময় হঠাৎ পাহাড় থেকে একদল অপহরণকারী এসে তাদের দুজনকে ধরে নিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য, পুলিশ ও স্থানীয় জনতা সঙ্গে সঙ্গে পাহাড়ে অভিযান চালালেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় আব্দুর রহমান জানান, অপহরণকারীরা অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি বর্ষণ করে ভয় দেখিয়ে দ্রুত গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়। ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, ঘটনার খবর পেয়ে দুই শতাধিক স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে পাহাড়ে গিয়ে অপহরকারীদের আস্তানা খুঁজে পেয়েছি। তবে অপহরণকারীরা আমাদের দেখে গহীন পাহাড়ের ভেতরে গিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। অস্ত্রের মুখে অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ এখনও অভিযানে রয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ঘটনাটি আমরা বিকেলে শুনেছি। এরপর থেকে বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×