হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় র‍্যাবের হাতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ.লীগ নেতা জাহেদুল ইসলাম চৌধুরীকে (৫২) গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে কক্সবাজারের রামু উপজেলার ফুটবল চত্ত্বর এলাকা থেকে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

জাহেদুল ইসলাম চৌধুরী চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের বিশ্বস্ত লোক হিসেবে পরিচিত। তিনি টইটং ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি পন্ডিত পাড়া। তিনি ওই এলাকার মৃত নুরুল ইসলাম ওরফে নাবালক মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, দাঙ্গা সৃষ্টি, অগ্নি সংযোগ, হত্যা চেষ্টাসহ গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওয়াসিন আকরাম হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পেকুয়ার টইটং ইউনিয়নের বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে জাহেদুল ইসলামের নেতৃত্বে মারপিটের অভিযোগের মামলাও রয়েছে।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

র‍্যাব -১৫, এক প্রেস ব্রিফিংয়ে জানান,
গত ৫ই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, হত্যা চেষ্টা মামলা দায়ের হয়।

এছাড়া ক্ষমতার অপব্যবহার করে টইটং ইউনিয়নে অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডের নেতৃত্ব দিতো বলে জানান র‍্যাব।

###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় র‍্যাবের হাতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় র‍্যাবের হাতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ.লীগ নেতা জাহেদুল ইসলাম চৌধুরীকে (৫২) গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে কক্সবাজারের রামু উপজেলার ফুটবল চত্ত্বর এলাকা থেকে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। জাহেদুল ইসলাম চৌধুরী চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের বিশ্বস্ত লোক হিসেবে পরিচিত। তিনি টইটং ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি পন্ডিত পাড়া। তিনি ওই এলাকার মৃত নুরুল ইসলাম ওরফে নাবালক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, দাঙ্গা সৃষ্টি, অগ্নি সংযোগ, হত্যা চেষ্টাসহ গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওয়াসিন আকরাম হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পেকুয়ার টইটং ইউনিয়নের বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে জাহেদুল ইসলামের নেতৃত্বে মারপিটের অভিযোগের মামলাও রয়েছে। র‍্যাব -১৫, এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত ৫ই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, হত্যা চেষ্টা মামলা দায়ের হয়। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে টইটং ইউনিয়নে অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডের নেতৃত্ব দিতো বলে জানান র‍্যাব। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×