হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশ হবে বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৮ অক্টোবর – বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) পরবর্তী চেয়ারম্যান হবে বাংলাদেশ।

সোমবার (২৮ অক্টোবর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জোটের মহাসচিব ও রাষ্ট্রদূত ইন্দ্র মণি পান্ডের সাক্ষাতের পর এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

বিমসটেক মহাসচিবের আশা, মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব সাত দেশের এ জোটের কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চার হবে।

এটিকে একটি শীর্ষ সক্রিয় আঞ্চলিক ফোরামে রূপান্তরের চেষ্টা করার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আপনার (ড. ইউনূসের) নেতৃত্বে আমরা অনেক ক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে পারব।’

মহাসচিব জানান, এখন থেকে প্রতি বছরে ৩টি মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে এবং সামুদ্রিক পরিবহন ও জ্বালানি সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি সই হয়েছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনও এ জোটের অন্যতম প্রধান অগ্রাধিকার ক্ষেত্র হয়ে উঠেছে।

সাক্ষাতে মহাসচিব ইন্দ্র মণি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের চালু করা ‘থ্রি জিরো মুভমেন্টের’ প্রশংসা করেন।

জানা গেছে, গত সেপ্টেম্বরে থাইল্যান্ডে জোটের শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে দেওয়া হয়। এখন নতুন সময় নির্ধারণ করা হয়নি। জোটের আসন্ন শীর্ষ সম্মেলনের পর বাংলাদেশ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে জানিয়ে মহাসচিব ইন্দ্র মণি প্রধান উপদেষ্টাকে জোটের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই জোটের আসন্ন শীর্ষ সম্মেলনের পর বাংলাদেশ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে। থাইল্যান্ড ২০২২ সালের মার্চ থেকে এ দায়িত্বে রয়েছে। বাংলাদেশ এর আগে ১৯৯৭ থেকে ১৯৯৯ এবং ২০০৫ থেকে ২০০৬ সালে এ দায়িত্ব পালন করে। ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) যাত্রা শুরু হয়। ২০১৪ সালে ঢাকায় বিমসটেক সচিবালয় চালু করা হয়।

সূত্র: কালবেলা
আইএ/ ২৮ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশ হবে বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশ হবে বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ অক্টোবর – বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) পরবর্তী চেয়ারম্যান হবে বাংলাদেশ।সোমবার (২৮ অক্টোবর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জোটের মহাসচিব ও রাষ্ট্রদূত ইন্দ্র মণি পান্ডের সাক্ষাতের পর এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।বিমসটেক মহাসচিবের আশা, মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব সাত দেশের এ জোটের কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চার হবে।এটিকে একটি শীর্ষ সক্রিয় আঞ্চলিক ফোরামে রূপান্তরের চেষ্টা করার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আপনার (ড. ইউনূসের) নেতৃত্বে আমরা অনেক ক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে পারব।’মহাসচিব জানান, এখন থেকে প্রতি বছরে ৩টি মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে এবং সামুদ্রিক পরিবহন ও জ্বালানি সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি সই হয়েছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনও এ জোটের অন্যতম প্রধান অগ্রাধিকার ক্ষেত্র হয়ে উঠেছে।সাক্ষাতে মহাসচিব ইন্দ্র মণি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের চালু করা ‘থ্রি জিরো মুভমেন্টের’ প্রশংসা করেন।জানা গেছে, গত সেপ্টেম্বরে থাইল্যান্ডে জোটের শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে দেওয়া হয়। এখন নতুন সময় নির্ধারণ করা হয়নি। জোটের আসন্ন শীর্ষ সম্মেলনের পর বাংলাদেশ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে জানিয়ে মহাসচিব ইন্দ্র মণি প্রধান উপদেষ্টাকে জোটের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।প্রসঙ্গত, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই জোটের আসন্ন শীর্ষ সম্মেলনের পর বাংলাদেশ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে। থাইল্যান্ড ২০২২ সালের মার্চ থেকে এ দায়িত্বে রয়েছে। বাংলাদেশ এর আগে ১৯৯৭ থেকে ১৯৯৯ এবং ২০০৫ থেকে ২০০৬ সালে এ দায়িত্ব পালন করে। ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) যাত্রা শুরু হয়। ২০১৪ সালে ঢাকায় বিমসটেক সচিবালয় চালু করা হয়।সূত্র: কালবেলাআইএ/ ২৮ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×