হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত মাছ-মাংস ও তরকারি দোকানীকে জরিমানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলার হাটবাজারে নিত্যপণ্যের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও বাজার মনিটরিং এবং নিয়ন্ত্রণসহ শৃঙ্খলা রক্ষার্থে গতকাল বুধবার সকালে আবারও অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ফখরুল ইসলামের নেতৃত্বে আদালত চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ সোসাইটি কাঁচাবাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনের নীতিমালা লঙ্ঘন করে ব্যবসা করার অভিযোগে মাছ মাংস ও তরকারি বিক্রেতা পাঁচ দোকানী ৯ হাজার টাকা জরিমানা করেছেন।

আদালতের অভিযানের সময় চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাস উদ মোর্শেদ, চকরিয়া থানা পুলিশের একটি টিম, আনসার সদস্য এবং আদালতের পেশকার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

অভিযানের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো; ফখরুল ইসলাম বলেন, নিত্যপণ্যের বাজার মনিটরিং ও অভিযানে মূল্য তালিকা না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে চকরিয়া পৌরশহরের সোসাইটি কাঁচাবাজারের মাছ মাংস ও তরকারি দোকানী পাঁচ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, হাটবাজারে নিত্যপন্য ও তরিতরকারি বিক্রিতে যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। গতকাল অভিযানে বাজারের সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। জনগণের দুর্ভোগ লাগবে জনস্বার্থে চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার স্থিতিশীল রাখতে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত মাছ-মাংস ও তরকারি দোকানীকে জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত মাছ-মাংস ও তরকারি দোকানীকে জরিমানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলার হাটবাজারে নিত্যপণ্যের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও বাজার মনিটরিং এবং নিয়ন্ত্রণসহ শৃঙ্খলা রক্ষার্থে গতকাল বুধবার সকালে আবারও অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ফখরুল ইসলামের নেতৃত্বে আদালত চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ সোসাইটি কাঁচাবাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনের নীতিমালা লঙ্ঘন করে ব্যবসা করার অভিযোগে মাছ মাংস ও তরকারি বিক্রেতা পাঁচ দোকানী ৯ হাজার টাকা জরিমানা করেছেন। আদালতের অভিযানের সময় চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাস উদ মোর্শেদ, চকরিয়া থানা পুলিশের একটি টিম, আনসার সদস্য এবং আদালতের পেশকার উপস্থিত ছিলেন। অভিযানের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো; ফখরুল ইসলাম বলেন, নিত্যপণ্যের বাজার মনিটরিং ও অভিযানে মূল্য তালিকা না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে চকরিয়া পৌরশহরের সোসাইটি কাঁচাবাজারের মাছ মাংস ও তরকারি দোকানী পাঁচ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, হাটবাজারে নিত্যপন্য ও তরিতরকারি বিক্রিতে যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। গতকাল অভিযানে বাজারের সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। জনগণের দুর্ভোগ লাগবে জনস্বার্থে চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার স্থিতিশীল রাখতে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×