হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খুলছে সেন্টমার্টিন, দিনে যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
📌 সংক্ষেপ: প্রায় ১০ মাস পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত চলবে পর্যটন মৌসুম। এ সময় প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপটি…

প্রায় ১০ মাস পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত চলবে পর্যটন মৌসুম। এ সময় প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন। ভ্রমণের জন্য প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি।

রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত চিঠিতে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় পর্যটক যাতায়াতের বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। এ সময় প্রতিদিন পর্যটকের সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি হবে না।

নুনিয়ারছড়া ঘাট থেকে চলবে জাহাজ

আরও পড়ুন

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, মেলেনি মুক্তার ডিএনএ

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। জাহাজ চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা ও নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।

পরিবেশ সংরক্ষণ ফি ১০০ টাকা

সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্বীপে ভ্রমণকারী প্রত্যেক পর্যটকের জন্য ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি ২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২৩ সালের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনাগুলোও বহাল থাকবে।

সেন্টমার্টিন বঙ্গোপসাগরের বুকে অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। প্রবাল, সামুদ্রিক জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের জন্য দ্বীপটি গুরুত্বপূর্ণ। পর্যটনের কারণে পরিবেশের ওপর চাপ কমাতে পর্যটকের সংখ্যা সীমিত রাখা এবং পরিবেশ সংরক্ষণে নির্ধারিত বিধিনিষেধ কার্যকরের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: খুলছে সেন্টমার্টিন, দিনে যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক সম্পর্কিত তথ্য কী?

উত্তর: প্রায় ১০ মাস পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত চলবে পর্যটন । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

খুলছে সেন্টমার্টিন, দিনে যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খুলছে সেন্টমার্টিন, দিনে যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Print Image
প্রায় ১০ মাস পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত চলবে পর্যটন মৌসুম। এ সময় প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন। ভ্রমণের জন্য প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি। রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত চিঠিতে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়, গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় পর্যটক যাতায়াতের বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। এ সময় প্রতিদিন পর্যটকের সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি হবে না। নুনিয়ারছড়া ঘাট থেকে চলবে জাহাজ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। জাহাজ চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা ও নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। পরিবেশ সংরক্ষণ ফি ১০০ টাকা সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্বীপে ভ্রমণকারী প্রত্যেক পর্যটকের জন্য ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি ২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২৩ সালের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনাগুলোও বহাল থাকবে। সেন্টমার্টিন বঙ্গোপসাগরের বুকে অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। প্রবাল, সামুদ্রিক জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের জন্য দ্বীপটি গুরুত্বপূর্ণ। পর্যটনের কারণে পরিবেশের ওপর চাপ কমাতে পর্যটকের সংখ্যা সীমিত রাখা এবং পরিবেশ সংরক্ষণে নির্ধারিত বিধিনিষেধ কার্যকরের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×