হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন

চকরিয়ায় মোহাম্মদ সোহেল (৪৫) নামে এক ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) গভীর রাতে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদ সোহেল দীর্ঘ ১৫-২০ বছর ধরে চকরিয়া এলাকায় ফেরি করে জীবিকা নির্বাহ করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। জীবনের প্রায় ২৫ বছর তিনি এই পেশায় কাটিয়েছেন। সোহেল চকরিয়ার বিভিন্ন এলাকায় ফেরি করে যা আয় করতেন, তা দিয়ে কোনোরকমে সংসার চালাতেন।

নিহতের সহকর্মীদের ভাষ্যমতে, কিছুদিন আগে সোহেল একটি অনলাইন প্রতারক চক্রের হাতে পড়ে বেশ কিছু টাকা হারান। এ ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সহকর্মীরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও রোববার রাতে তার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

চকরিয়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

এদিকে সহকর্মীরা জানিয়েছেন, অর্থাভাবে তার মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে পাঠানো সম্ভব হচ্ছে না। তার একমাত্র সন্তান এতিম হয়ে গেছে। মরদেহ পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স ভাড়া সংগ্রহ করতেও সহায়তার প্রয়োজন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন
Print Image
চকরিয়ায় মোহাম্মদ সোহেল (৪৫) নামে এক ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) গভীর রাতে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ সোহেল দীর্ঘ ১৫-২০ বছর ধরে চকরিয়া এলাকায় ফেরি করে জীবিকা নির্বাহ করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। জীবনের প্রায় ২৫ বছর তিনি এই পেশায় কাটিয়েছেন। সোহেল চকরিয়ার বিভিন্ন এলাকায় ফেরি করে যা আয় করতেন, তা দিয়ে কোনোরকমে সংসার চালাতেন। নিহতের সহকর্মীদের ভাষ্যমতে, কিছুদিন আগে সোহেল একটি অনলাইন প্রতারক চক্রের হাতে পড়ে বেশ কিছু টাকা হারান। এ ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সহকর্মীরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও রোববার রাতে তার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। চকরিয়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে সহকর্মীরা জানিয়েছেন, অর্থাভাবে তার মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে পাঠানো সম্ভব হচ্ছে না। তার একমাত্র সন্তান এতিম হয়ে গেছে। মরদেহ পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স ভাড়া সংগ্রহ করতেও সহায়তার প্রয়োজন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×