হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চার দিনের সফরে ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন


ঢাকা, ২০ নভেম্বর – আগামী সপ্তাহে চার দিনের সফরে ঢাকায় আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান। রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না, সেটির তদন্ত করছে আইসিসি। তদন্তের কাজে তার ঢাকায় আসার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ২৫-২৮ নভেম্বর বাংলাদেশ সফর করবেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম। তার সফরের মূল ফোকাস হবে রোহিঙ্গা নির্যাতনের তদন্ত নিয়ে। তিনি রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের তদন্তের কাজে অভিযুক্তদের সঙ্গে বসবেন, কথা বলবেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইসিসির প্রধান কৌঁসুলি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। তার প্রথম কর্মযজ্ঞ কক্সবাজার থেকে শুরু হবে। কক্সবাজারের আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৬ নভেম্বর ঢাকায় ফিরবেন করিম। ঢাকায় অবস্থানকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, আইসিসির প্রধান কৌঁসুলির সঙ্গে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাক্ষাতের কথা ছিল। তবে সরকারের গুরত্বপূর্ণ দুই উপদেষ্টা ঐ সময়ে দেশে থাকছেন না।

গত সেপ্টেম্বরের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আইসিসির প্রধান কৌঁসুলি। ঐ সময় প্রধান উপদেষ্টাকে তিনি জানিয়েছিলেন, তিনি এ বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফর করবেন। পাশাপাশি প্রধান কৌঁসুলি জুলাই-আগস্ট গণহত্যা নিয়ে আইসিসিতে বাংলাদেশ অভিযোগ করতে পারে বলে ড. ইউনূসকে জানান।

রোম সনদের অন্যতম স্বাক্ষরকারী দেশ বাংলাদেশ। মানবতাবিরোধী অপরাধ তদন্তে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের জন্য বাংলাদেশে কাজ করার বিষয়ে আন্তর্জাতিক এই আদালত একটি সমঝোতা সই করেছে। তবে মিয়ানমার রোম সনদে সই করেনি।

সবশেষ ২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশ সফর করেছিলেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২০ নভেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চার দিনের সফরে ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চার দিনের সফরে ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ নভেম্বর – আগামী সপ্তাহে চার দিনের সফরে ঢাকায় আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান। রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না, সেটির তদন্ত করছে আইসিসি। তদন্তের কাজে তার ঢাকায় আসার কথা রয়েছে।কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ২৫-২৮ নভেম্বর বাংলাদেশ সফর করবেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম। তার সফরের মূল ফোকাস হবে রোহিঙ্গা নির্যাতনের তদন্ত নিয়ে। তিনি রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের তদন্তের কাজে অভিযুক্তদের সঙ্গে বসবেন, কথা বলবেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইসিসির প্রধান কৌঁসুলি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। তার প্রথম কর্মযজ্ঞ কক্সবাজার থেকে শুরু হবে। কক্সবাজারের আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৬ নভেম্বর ঢাকায় ফিরবেন করিম। ঢাকায় অবস্থানকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।কূটনৈতিক সূত্রগুলো বলছে, আইসিসির প্রধান কৌঁসুলির সঙ্গে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাক্ষাতের কথা ছিল। তবে সরকারের গুরত্বপূর্ণ দুই উপদেষ্টা ঐ সময়ে দেশে থাকছেন না।গত সেপ্টেম্বরের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আইসিসির প্রধান কৌঁসুলি। ঐ সময় প্রধান উপদেষ্টাকে তিনি জানিয়েছিলেন, তিনি এ বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফর করবেন। পাশাপাশি প্রধান কৌঁসুলি জুলাই-আগস্ট গণহত্যা নিয়ে আইসিসিতে বাংলাদেশ অভিযোগ করতে পারে বলে ড. ইউনূসকে জানান।রোম সনদের অন্যতম স্বাক্ষরকারী দেশ বাংলাদেশ। মানবতাবিরোধী অপরাধ তদন্তে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের জন্য বাংলাদেশে কাজ করার বিষয়ে আন্তর্জাতিক এই আদালত একটি সমঝোতা সই করেছে। তবে মিয়ানমার রোম সনদে সই করেনি।সবশেষ ২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশ সফর করেছিলেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম।সূত্র: ডেইলি-বাংলাদেশআইএ/ ২০ নভেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×