হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শিক্ষার্থীদের উসকানির ফাঁদে না পড়ার আহ্বান আসিফ মাহমুদের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২০ নভেম্বর – ছাত্ররা যেন নিজেদের নাগরিক দায়িত্ব পালন করে, কোনো ধরনের উসকানিতে পা না দেন, সেজন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

আসিফ মাহমুদ বলেন, যখন সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করল, তখন তাদের প্রতিনিধিদলের সঙ্গে আমাদের শিক্ষা উপদেষ্টা এবং আমি সেই আলোচনায় ছিলাম। সেখানে যথেষ্ট ভালো আলোচনা হয়েছে এবং তারা সন্তুষ্ট ছিল। সেখানেই বিষয়টি শেষ হয়ে গিয়েছিল। সেখানে সমাধানের পথটা দেখানো হয়েছিল। তবে, এত দ্রুত শিক্ষার ব্যাপারে এমন দাবি বাস্তবায়ন সম্ভব না। সেই জায়গা থেকে তাদের সঙ্গে একটা কনসালটেশন হয়েছিল।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, তিতুমীর কলেজে যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি কীভাবে ট্রেনের ভেতরে পাথর ছোড়ায় একটা বাচ্চার পর্যন্ত মাথা ফেটে গেছে। এ ধরনের ঘটনা দুঃখজনক। আজকেও ঢাকা কলেজ-সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনো স্পষ্ট না, কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ অঞ্চলটাতে প্রায়ই এমন ঘটনা দেখে থাকি। এ ক্ষেত্রে ছাত্রদের প্রতি আহ্বান থাকবে, কোনো ধরনের উসকানিতে না পড়ে তারা যেনো আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখে।

সূত্র: যুগান্তর
আইএ/ ২০ নভেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শিক্ষার্থীদের উসকানির ফাঁদে না পড়ার আহ্বান আসিফ মাহমুদের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শিক্ষার্থীদের উসকানির ফাঁদে না পড়ার আহ্বান আসিফ মাহমুদের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ নভেম্বর – ছাত্ররা যেন নিজেদের নাগরিক দায়িত্ব পালন করে, কোনো ধরনের উসকানিতে পা না দেন, সেজন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।আসিফ মাহমুদ বলেন, যখন সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করল, তখন তাদের প্রতিনিধিদলের সঙ্গে আমাদের শিক্ষা উপদেষ্টা এবং আমি সেই আলোচনায় ছিলাম। সেখানে যথেষ্ট ভালো আলোচনা হয়েছে এবং তারা সন্তুষ্ট ছিল। সেখানেই বিষয়টি শেষ হয়ে গিয়েছিল। সেখানে সমাধানের পথটা দেখানো হয়েছিল। তবে, এত দ্রুত শিক্ষার ব্যাপারে এমন দাবি বাস্তবায়ন সম্ভব না। সেই জায়গা থেকে তাদের সঙ্গে একটা কনসালটেশন হয়েছিল।তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, তিতুমীর কলেজে যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি কীভাবে ট্রেনের ভেতরে পাথর ছোড়ায় একটা বাচ্চার পর্যন্ত মাথা ফেটে গেছে। এ ধরনের ঘটনা দুঃখজনক। আজকেও ঢাকা কলেজ-সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনো স্পষ্ট না, কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ অঞ্চলটাতে প্রায়ই এমন ঘটনা দেখে থাকি। এ ক্ষেত্রে ছাত্রদের প্রতি আহ্বান থাকবে, কোনো ধরনের উসকানিতে না পড়ে তারা যেনো আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখে।সূত্র: যুগান্তরআইএ/ ২০ নভেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×