হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মসজিদে নববীর আদলে করা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন


চট্টগ্রাম, ২২ নভেম্বর – চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদকে মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (২২ নভেম্বর) আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

মসজিদটিকে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি মুঘল স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। মসজিদটি প্রায় ৪০০ বছরের পুরাতন। এটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এ মসজিদের মূল ভবনটি অবিকৃত রেখে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা যায় কি না সেই বিষয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মসজিদটির জন্য কুয়েত চ্যারিটি ফান্ড থেকে পাওয়া ১০ কোটি টাকা মন্ত্রণালয়ের তহবিলে জমা আছে উল্লেখ করে খালিদ হোসেন বলেন, মসজিদের জায়গার যথাযথ ব্যবহার নিশ্চিত করে যেন উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লির নামাজের ব্যবস্থা করা যায় সেভাবে নকশা প্রণয়ন করা হবে। কুয়েত চ্যারিটি ফান্ড হতে প্রাপ্ত ১০ কোটি টাকা মন্ত্রণালয়ের তহবিলে জমা আছে। এই টাকা দিয়েই কাজ শুরু করা হবে। এর বেশি টাকা দরকার হলে সেটা ইসলামিক ফাউন্ডেশন ও মন্ত্রণালয়ের তহবিল থেকে সংস্থানের ব্যবস্থা করা হবে।

ইতোমধ্যে স্থাপত্য অধিদপ্তর থেকে সয়েল টেস্ট ও ডিজিটাল সার্ভে সম্পন্ন করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, মসজিদের নকশা প্রণয়নের জন্য স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে স্থাপত্য অধিদপ্তর থেকে সয়েল টেস্ট ও ডিজিটাল সার্ভে সম্পন্ন করা হয়েছে। এ বছরের ডিসেম্বরের মধ্যে নকশা প্রণয়নের কাজ শেষ হবে এবং আসছে জানুয়ারি এ মসজিদের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মসজিদে নববীর আদলে করা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মসজিদে নববীর আদলে করা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ২২ নভেম্বর – চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদকে মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।শুক্রবার (২২ নভেম্বর) আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।মসজিদটিকে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি মুঘল স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। মসজিদটি প্রায় ৪০০ বছরের পুরাতন। এটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এ মসজিদের মূল ভবনটি অবিকৃত রেখে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা যায় কি না সেই বিষয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।মসজিদটির জন্য কুয়েত চ্যারিটি ফান্ড থেকে পাওয়া ১০ কোটি টাকা মন্ত্রণালয়ের তহবিলে জমা আছে উল্লেখ করে খালিদ হোসেন বলেন, মসজিদের জায়গার যথাযথ ব্যবহার নিশ্চিত করে যেন উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লির নামাজের ব্যবস্থা করা যায় সেভাবে নকশা প্রণয়ন করা হবে। কুয়েত চ্যারিটি ফান্ড হতে প্রাপ্ত ১০ কোটি টাকা মন্ত্রণালয়ের তহবিলে জমা আছে। এই টাকা দিয়েই কাজ শুরু করা হবে। এর বেশি টাকা দরকার হলে সেটা ইসলামিক ফাউন্ডেশন ও মন্ত্রণালয়ের তহবিল থেকে সংস্থানের ব্যবস্থা করা হবে।ইতোমধ্যে স্থাপত্য অধিদপ্তর থেকে সয়েল টেস্ট ও ডিজিটাল সার্ভে সম্পন্ন করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, মসজিদের নকশা প্রণয়নের জন্য স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে স্থাপত্য অধিদপ্তর থেকে সয়েল টেস্ট ও ডিজিটাল সার্ভে সম্পন্ন করা হয়েছে। এ বছরের ডিসেম্বরের মধ্যে নকশা প্রণয়নের কাজ শেষ হবে এবং আসছে জানুয়ারি এ মসজিদের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×