হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিরিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিল বিদ্রোহীরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন


দামেস্ক, ০৭ ডিসেম্বর – বিদ্রোহীদের দাপটে নাজেহাল হয়ে পড়েছে সিরিয়ার সেনাবাহিনী। আলেপ্পো, হামা শহরের পর এবার ডেরা অঞ্চলের বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা। ২০১১ সালে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে এই শহর থেকেই বিক্ষোভ শুরু হয়েছিল।

এ নিয়ে অল্প সময়ের ব্যবধানে গুরুত্বপূর্ণ তিন শহর হারালেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এ নিয়ে আসাদ ও তার মিত্র দেশ রাশিয়া ও ইরান বড় ধরনের চাপের মুখে রয়েছেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর সঙ্গে সহিংস লড়াইয়ের পর বহু সামরিক স্থাপনা নিয়ন্ত্রণে নিয়েছে।

অন্যদিকে বিদ্রোহী সূত্রগুলোর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেনাবাহিনীর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে বিদ্রোহীরা। এর আওতায় সেনাবাহিনী শহর থেকে সরে যাবে। এ ছাড়া সামরিক কর্মকর্তাদের রাজধানী দামেস্কে নিরাপদে যাওয়ার সুযোগ দেয়া হবে।

শুক্রবার এসওএইচআর বলেছে, দক্ষিণের বিদ্রোহীরা এখন ডেরা অঞ্চলের ৯০ ভাগের বেশি নিয়ন্ত্রণ করছে। শুধু সানামাইন অঞ্চলটি এখনো সরকারের হাতে রয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীরা নতুন নতুন এলাকা দখলে নিলেও কিছু কিছু এলাকায় তারা আসাদ বাহিনীর কোনো বাধার মুখেই পড়ছে না।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ০৭ ডিসেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিরিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিল বিদ্রোহীরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিরিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিল বিদ্রোহীরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] দামেস্ক, ০৭ ডিসেম্বর – বিদ্রোহীদের দাপটে নাজেহাল হয়ে পড়েছে সিরিয়ার সেনাবাহিনী। আলেপ্পো, হামা শহরের পর এবার ডেরা অঞ্চলের বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা। ২০১১ সালে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে এই শহর থেকেই বিক্ষোভ শুরু হয়েছিল।এ নিয়ে অল্প সময়ের ব্যবধানে গুরুত্বপূর্ণ তিন শহর হারালেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এ নিয়ে আসাদ ও তার মিত্র দেশ রাশিয়া ও ইরান বড় ধরনের চাপের মুখে রয়েছেন।যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর সঙ্গে সহিংস লড়াইয়ের পর বহু সামরিক স্থাপনা নিয়ন্ত্রণে নিয়েছে।অন্যদিকে বিদ্রোহী সূত্রগুলোর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেনাবাহিনীর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে বিদ্রোহীরা। এর আওতায় সেনাবাহিনী শহর থেকে সরে যাবে। এ ছাড়া সামরিক কর্মকর্তাদের রাজধানী দামেস্কে নিরাপদে যাওয়ার সুযোগ দেয়া হবে।শুক্রবার এসওএইচআর বলেছে, দক্ষিণের বিদ্রোহীরা এখন ডেরা অঞ্চলের ৯০ ভাগের বেশি নিয়ন্ত্রণ করছে। শুধু সানামাইন অঞ্চলটি এখনো সরকারের হাতে রয়েছে।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীরা নতুন নতুন এলাকা দখলে নিলেও কিছু কিছু এলাকায় তারা আসাদ বাহিনীর কোনো বাধার মুখেই পড়ছে না।সূত্র: ডেইলি-বাংলাদেশআইএ/ ০৭ ডিসেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×