হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০২ জানুয়ারী – ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে এই দুর্ঘটনাগুলো ঘটে বলে জানিয়েছেন হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী। তিনি বলেন, ঘন কুয়াশা ও বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

তিনি বলেন, শুক্রবার ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরে হাসাড়ায় ঢাকামুখী লেনে সামনে থাকা একটি যানের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসের চালক-হেলপার নিহত ও অপর পাঁচজন আহত হন। তবে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজদিখানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে থাকা কভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় আব্দুল্লাহ পরিবহনের একটি বাস। এতে বাসটি দুমড়েমুচড়ে হেলপারসহ দুইজন নিহত ও ১৬ জন আহত হন।

নিহতরা হলেন- বাসের হেলপার শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামের মো. জীবন এবং যাত্রী সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা মো. রায়হান।

ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এক্সপ্রেসওয়েটি যেন দুর্ঘটনার ‘হটস্পটে’ পরিণত হয়েছে।

গত ২৭ ডিসেম্বর এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ছয় জন নিহত ও ৪ জন গুরুতর আহত হন।

মুন্সীগঞ্জ সড়ক বিভাগের তথ্যমতে, এই এক্সপ্রেসওয়েতে ২০২২ সালের জুন থেকে এ পর্যন্ত ৯৯০টি দুর্ঘটনায় ১৪০ জন নিহত ও এক হাজার ৪৪৫ জন আহত হয়েছেন।

জেলার হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ বলছে, এক বছরে এক্সপ্রেসওয়েটিতে ৬৮টি দুর্ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা দেড় শতাধিক।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ জানুয়ারী – ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে এই দুর্ঘটনাগুলো ঘটে বলে জানিয়েছেন হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী। তিনি বলেন, ঘন কুয়াশা ও বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।তিনি বলেন, শুক্রবার ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরে হাসাড়ায় ঢাকামুখী লেনে সামনে থাকা একটি যানের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসের চালক-হেলপার নিহত ও অপর পাঁচজন আহত হন। তবে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজদিখানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে থাকা কভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় আব্দুল্লাহ পরিবহনের একটি বাস। এতে বাসটি দুমড়েমুচড়ে হেলপারসহ দুইজন নিহত ও ১৬ জন আহত হন।নিহতরা হলেন- বাসের হেলপার শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামের মো. জীবন এবং যাত্রী সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা মো. রায়হান।ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এক্সপ্রেসওয়েটি যেন দুর্ঘটনার ‘হটস্পটে’ পরিণত হয়েছে।গত ২৭ ডিসেম্বর এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ছয় জন নিহত ও ৪ জন গুরুতর আহত হন।মুন্সীগঞ্জ সড়ক বিভাগের তথ্যমতে, এই এক্সপ্রেসওয়েতে ২০২২ সালের জুন থেকে এ পর্যন্ত ৯৯০টি দুর্ঘটনায় ১৪০ জন নিহত ও এক হাজার ৪৪৫ জন আহত হয়েছেন।জেলার হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ বলছে, এক বছরে এক্সপ্রেসওয়েটিতে ৬৮টি দুর্ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা দেড় শতাধিক। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×