হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাপ্তাহিক ছুটির দিনেও ভোটার হতে পারবেন নাগরিকরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৫ জানুয়ারি – দেশব্যাপী শুরু হচ্ছে ভোটার হালগানাদ কার্যক্রম। আগামী ২০ জানুয়ারি থেকে টানা ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এ কাজ সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ দিবসের ছুটি ব্যতীত সাধারণ ও সাপ্তাহিক ছুটির দিনেও নিবন্ধন ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।

রোববার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

পরিপত্রে ইসি জানায়, সারাদেশে একযোগে সব উপজেলা/থানার তথ্য সংগ্রহ না করে যখন যে উপজেলায় নিবন্ধন কার্যক্রম শুরু হবে তার পূর্বে সেসব উপজেলা/থানার তথ্য সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে, সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসারকে স্থানীয়ভাবে উপজেলা/থানা ভিত্তিক তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের সময়সূচি নির্ধারণপূর্বক অঞ্চলভিত্তিক একত্রীকরণ করে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সহায়তা-২ শাখায়, জনসংযোগ শাখায় অধিশাখায় ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে দিতে হবে। এছাড়া বিশেষ দিবসের ছুটি ব্যতীত সাধারণ ও সাপ্তাহিক ছুটির দিনে নিবন্ধন ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।

ইসি আরও জানায়, একযোগে সব জেলায় (প্রতিটি জেলার ১-৬টি করে উপজেলা/থানা) টিম সংখ্যা অনুযায়ী একসঙ্গে ১-৭টি টিমে বায়োমেট্রিকসহ নিবন্ধন কার্যক্রম চলমান রাখতে হবে। তবে জেলা নির্বাচন অফিসার/আঞ্চলিক নির্বাচন অফিসারের তত্ত্বাবধানে তার আওতাধীন উপজেলা/থানা নির্বাচন অফিসারদের সঙ্গে পরামর্শ করে কোন উপজেলা/থানার নিবন্ধন শেষ করে কোন উপজেলা/থানা কার্যক্রম শুরু করবেন, টিম ও অপারেটর সংখ্যার ওপর ভিত্তি করে তার একটি পূর্ণাঙ্গ এবং বাস্তবিক সিডিউল প্রস্তুত করতে হবে।

এরপর আঞ্চলিক নির্বাচন অফিসারের মাধ্যমে তা নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটকে অবহিত করে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। দেশব্যাপী কোনো ধাপ বা পর্যায় না রেখে জেলাভিত্তিক টিম ও অপারেটর সংখ্যা অনুযায়ী উপজেলা/থানাসমূহকে বিভিন্ন পর্যায়ে ভাগ করতে হবে বলেও জানিয়েছে সংস্থাটি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাপ্তাহিক ছুটির দিনেও ভোটার হতে পারবেন নাগরিকরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাপ্তাহিক ছুটির দিনেও ভোটার হতে পারবেন নাগরিকরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ জানুয়ারি – দেশব্যাপী শুরু হচ্ছে ভোটার হালগানাদ কার্যক্রম। আগামী ২০ জানুয়ারি থেকে টানা ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এ কাজ সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ দিবসের ছুটি ব্যতীত সাধারণ ও সাপ্তাহিক ছুটির দিনেও নিবন্ধন ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।রোববার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।পরিপত্রে ইসি জানায়, সারাদেশে একযোগে সব উপজেলা/থানার তথ্য সংগ্রহ না করে যখন যে উপজেলায় নিবন্ধন কার্যক্রম শুরু হবে তার পূর্বে সেসব উপজেলা/থানার তথ্য সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে, সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসারকে স্থানীয়ভাবে উপজেলা/থানা ভিত্তিক তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের সময়সূচি নির্ধারণপূর্বক অঞ্চলভিত্তিক একত্রীকরণ করে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সহায়তা-২ শাখায়, জনসংযোগ শাখায় অধিশাখায় ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে দিতে হবে। এছাড়া বিশেষ দিবসের ছুটি ব্যতীত সাধারণ ও সাপ্তাহিক ছুটির দিনে নিবন্ধন ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।ইসি আরও জানায়, একযোগে সব জেলায় (প্রতিটি জেলার ১-৬টি করে উপজেলা/থানা) টিম সংখ্যা অনুযায়ী একসঙ্গে ১-৭টি টিমে বায়োমেট্রিকসহ নিবন্ধন কার্যক্রম চলমান রাখতে হবে। তবে জেলা নির্বাচন অফিসার/আঞ্চলিক নির্বাচন অফিসারের তত্ত্বাবধানে তার আওতাধীন উপজেলা/থানা নির্বাচন অফিসারদের সঙ্গে পরামর্শ করে কোন উপজেলা/থানার নিবন্ধন শেষ করে কোন উপজেলা/থানা কার্যক্রম শুরু করবেন, টিম ও অপারেটর সংখ্যার ওপর ভিত্তি করে তার একটি পূর্ণাঙ্গ এবং বাস্তবিক সিডিউল প্রস্তুত করতে হবে।এরপর আঞ্চলিক নির্বাচন অফিসারের মাধ্যমে তা নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটকে অবহিত করে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। দেশব্যাপী কোনো ধাপ বা পর্যায় না রেখে জেলাভিত্তিক টিম ও অপারেটর সংখ্যা অনুযায়ী উপজেলা/থানাসমূহকে বিভিন্ন পর্যায়ে ভাগ করতে হবে বলেও জানিয়েছে সংস্থাটি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×