হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আটক বাংলাদেশিকে ২৩ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন


ঠাকুরগাঁও, ১৫ জানুয়ারি – বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক শেষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বেউরঝাড়ী সীমান্ত হতে আটক সাবেক সেনা কর্মকর্তা মো. আলিমুর রহমানকে (৪৫) ফেরত দিয়েছে ভারত।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার সময় আলিমুর রহমানকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়। এ সময় ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিম আহমেদ এবং বিএসএফের সিও কমান্ড্যান্ট জি পামেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী সীমান্তের ৩৮০ মেইন পিলার থেকে ৩০০ গজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বড় বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা আলিমুর রহমানকে ধরে নিয়ে যায়। পরে তাকে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তর করে বিএসএফ। আজ সকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে আলিমুর রহমানকে ফেরত চাওয়া হলে তারা ফেরত দেয়নি। পরবর্তীতে সারা দিন শেষে সন্ধ্যায় আবারও পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে আলিমুরকে বিজিবির হাতে হস্তান্তর করে বিএসএফ।

বিএসএফের হাতে আটক আলিমুর রহমান খুলনা জেলার বাসিন্দা। তার বাবার নাম ডা. রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ কোর্সের লেফটেন্যান্ট পদে কর্মরত থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন তিনি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আটক বাংলাদেশিকে ২৩ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আটক বাংলাদেশিকে ২৩ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঠাকুরগাঁও, ১৫ জানুয়ারি – বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক শেষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বেউরঝাড়ী সীমান্ত হতে আটক সাবেক সেনা কর্মকর্তা মো. আলিমুর রহমানকে (৪৫) ফেরত দিয়েছে ভারত।বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার সময় আলিমুর রহমানকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়। এ সময় ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিম আহমেদ এবং বিএসএফের সিও কমান্ড্যান্ট জি পামেই উপস্থিত ছিলেন।বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী সীমান্তের ৩৮০ মেইন পিলার থেকে ৩০০ গজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বড় বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা আলিমুর রহমানকে ধরে নিয়ে যায়। পরে তাকে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তর করে বিএসএফ। আজ সকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে আলিমুর রহমানকে ফেরত চাওয়া হলে তারা ফেরত দেয়নি। পরবর্তীতে সারা দিন শেষে সন্ধ্যায় আবারও পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে আলিমুরকে বিজিবির হাতে হস্তান্তর করে বিএসএফ।বিএসএফের হাতে আটক আলিমুর রহমান খুলনা জেলার বাসিন্দা। তার বাবার নাম ডা. রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ কোর্সের লেফটেন্যান্ট পদে কর্মরত থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন তিনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×