হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘টুইন পিকস’ খ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ আর নেই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন


না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় মার্কিন নির্মাতা ডেভিড লিঞ্চ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এমফিসেমা রোগে আক্রান্ত ছিলেন।

মৃত্যুর খবরটি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নির্মাতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে ডেভিড আর নেই। আশা করছি, ভক্তদের হৃদয়ে স্থান রয়েছে ডেভিডের। তার মৃত্যুতে গোপনীয়তা রক্ষার জন্য সবার সহযোগিতাও চাওয়া হয়।

২০২৪ সালের আগস্টে ডেভিড জানিয়েছিলেন, তার এমফিসেমা ধরা পড়েছে। এরপর নভেম্বরে নিজের শ্বাসকষ্ট সম্পর্কে অনেক কথা শেয়ার করে বলেন, আমি ঘরের এক রুম থেকে অন্য রুমে হেঁটে যেতে পারি না। আপনার কাছে এমন মনে হবে যেন আপনি মাথায় প্লাস্টিকের ব্যাগ পরে ঘুরে বেড়াচ্ছেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

মূলধারার সিরিজে উদ্ভট, র‍্যাডিকাল এবং পরীক্ষামূলক বিষয় নিয়ে সফল নির্মাতা হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন ডেভিড। শুধু তাই নয়, ১৯৯০ সালে লেখক মার্ক ফ্রস্টের সঙ্গে ‘টুইন পিকস’ ড্রামা নির্মাণ করে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। আমেরিকান টিভিতে বিপ্লব আনে এই সিরিজটি।

ড্রামায় এফবিআই এজেন্ট ডেইল কুপারের চরিত্রটি করেছেন কাইল ম্যাকলকলেন। বেস্ট টিভি সিরিজে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার পান তিনি। এ দিকে, বেস্ট ডিরেক্টর হিসেবে চারবার অস্কারে মনোনীত হয়েছেন লিঞ্চ। এ ছাড়াও লাইফটাইম অনারারি অস্কার পেয়েছেন তিনি।

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

‘টুইন পিকস’ খ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ আর নেই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘টুইন পিকস’ খ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ আর নেই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় মার্কিন নির্মাতা ডেভিড লিঞ্চ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এমফিসেমা রোগে আক্রান্ত ছিলেন।মৃত্যুর খবরটি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নির্মাতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে ডেভিড আর নেই। আশা করছি, ভক্তদের হৃদয়ে স্থান রয়েছে ডেভিডের। তার মৃত্যুতে গোপনীয়তা রক্ষার জন্য সবার সহযোগিতাও চাওয়া হয়।২০২৪ সালের আগস্টে ডেভিড জানিয়েছিলেন, তার এমফিসেমা ধরা পড়েছে। এরপর নভেম্বরে নিজের শ্বাসকষ্ট সম্পর্কে অনেক কথা শেয়ার করে বলেন, আমি ঘরের এক রুম থেকে অন্য রুমে হেঁটে যেতে পারি না। আপনার কাছে এমন মনে হবে যেন আপনি মাথায় প্লাস্টিকের ব্যাগ পরে ঘুরে বেড়াচ্ছেন।মূলধারার সিরিজে উদ্ভট, র‍্যাডিকাল এবং পরীক্ষামূলক বিষয় নিয়ে সফল নির্মাতা হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন ডেভিড। শুধু তাই নয়, ১৯৯০ সালে লেখক মার্ক ফ্রস্টের সঙ্গে ‘টুইন পিকস’ ড্রামা নির্মাণ করে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। আমেরিকান টিভিতে বিপ্লব আনে এই সিরিজটি।ড্রামায় এফবিআই এজেন্ট ডেইল কুপারের চরিত্রটি করেছেন কাইল ম্যাকলকলেন। বেস্ট টিভি সিরিজে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার পান তিনি। এ দিকে, বেস্ট ডিরেক্টর হিসেবে চারবার অস্কারে মনোনীত হয়েছেন লিঞ্চ। এ ছাড়াও লাইফটাইম অনারারি অস্কার পেয়েছেন তিনি।  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×