হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২৮ জানুয়ারি থেকে ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি রেলকর্মীদের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২২ জানুয়ারি – ২৮ জানুয়ারি থেকে ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক প্রদান এবং নিয়োগপত্রের দুই শর্ত প্রত্যাহারসহ বিভিন্ন দাবি না মানলে এই কর্মসূচিতে যাবেন বলে তারা হুঁশিয়ারি দেন।

বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগরীর বটতলী পুরাতন রেলওয়ে স্টেশনে ‘বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ সংবাদ সম্মেলন করে কর্মবিরতি পালনের এ কর্মসূচির ঘোষণা দেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, রেলওয়ের রানিং স্টাফগণ ১৬০ বছরের অধিক সময় ধরে পার্ট অব পে হিসেবে পেয়ে আসা রানিং অ্যালাউন্স নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সৃষ্ট জটিলতা দূর করার দাবিতে ২০০১ সাল থেকে আন্দোলন করে আসছেন।

এখনো এ সমস্যার সমাধান হয়নি। রাজনৈতিক ও প্রাকৃতিক-যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে ট্রেন সচল রাখেন রানিং স্টাফরা। তাদের কোনো সাপ্তাহিক ছুটি বা জাতীয় দিবসের বন্ধ নেই। সংবাদ সম্মেলনে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় নিজেদের দুর্নীতি ও অর্থ অপচয় ঢাকতে অর্থ মন্ত্রণালয় ২০২১ সালের ৩ নভেম্বর রেলওয়ের রানিং স্টাফদের বেতন, পেনশন ও আনুতোষিক কমিয়ে দেয়।

বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয় রানিং স্টাফদের প্রাপ্যতার পক্ষে থাকলেও অর্থ মন্ত্রণালয় জটিলতা সৃষ্টি করছে। এ ছাড়া ২০২২ সালের পর নিয়োগপত্রে দুটি শর্ত আরোপ করা হয়। নতুন নিয়োগ পাওয়া কর্মীরা চলন্ত ট্রেনের দায়িত্ব পালনের জন্য রানিং অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা পাবেন না এবং মাসিক রানিং অ্যালাউন্সের পরিমাণ মূল বেতনের চেয়ে বেশি হবে না। এ ছাড়া অবসরে যাওয়ার ক্ষেত্রে সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক পাবেন, যা রেলওয়ের কোনো আইনে উল্লেখ নেই।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২২ জানুয়ারি ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২৮ জানুয়ারি থেকে ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি রেলকর্মীদের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২৮ জানুয়ারি থেকে ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি রেলকর্মীদের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ জানুয়ারি – ২৮ জানুয়ারি থেকে ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক প্রদান এবং নিয়োগপত্রের দুই শর্ত প্রত্যাহারসহ বিভিন্ন দাবি না মানলে এই কর্মসূচিতে যাবেন বলে তারা হুঁশিয়ারি দেন।বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগরীর বটতলী পুরাতন রেলওয়ে স্টেশনে ‘বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ সংবাদ সম্মেলন করে কর্মবিরতি পালনের এ কর্মসূচির ঘোষণা দেন।লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, রেলওয়ের রানিং স্টাফগণ ১৬০ বছরের অধিক সময় ধরে পার্ট অব পে হিসেবে পেয়ে আসা রানিং অ্যালাউন্স নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সৃষ্ট জটিলতা দূর করার দাবিতে ২০০১ সাল থেকে আন্দোলন করে আসছেন।এখনো এ সমস্যার সমাধান হয়নি। রাজনৈতিক ও প্রাকৃতিক-যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে ট্রেন সচল রাখেন রানিং স্টাফরা। তাদের কোনো সাপ্তাহিক ছুটি বা জাতীয় দিবসের বন্ধ নেই। সংবাদ সম্মেলনে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় নিজেদের দুর্নীতি ও অর্থ অপচয় ঢাকতে অর্থ মন্ত্রণালয় ২০২১ সালের ৩ নভেম্বর রেলওয়ের রানিং স্টাফদের বেতন, পেনশন ও আনুতোষিক কমিয়ে দেয়।বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয় রানিং স্টাফদের প্রাপ্যতার পক্ষে থাকলেও অর্থ মন্ত্রণালয় জটিলতা সৃষ্টি করছে। এ ছাড়া ২০২২ সালের পর নিয়োগপত্রে দুটি শর্ত আরোপ করা হয়। নতুন নিয়োগ পাওয়া কর্মীরা চলন্ত ট্রেনের দায়িত্ব পালনের জন্য রানিং অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা পাবেন না এবং মাসিক রানিং অ্যালাউন্সের পরিমাণ মূল বেতনের চেয়ে বেশি হবে না। এ ছাড়া অবসরে যাওয়ার ক্ষেত্রে সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক পাবেন, যা রেলওয়ের কোনো আইনে উল্লেখ নেই।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ২২ জানুয়ারি ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×