হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শিক্ষার্থীসহ সবাইকে ধৈর্য ধরার আহ্বান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন


ঢাকা, ২৭ জানুয়ারি – অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অধৈর্য হলে সমাধান হবে না। সবাইকে ধৈর্যের সঙ্গে ও আলোচনার মাধ্যমে সমাধানের দিকে যেতে হবে। সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। এটি শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়। কিন্তু ল’ অ্যান্ড অর্ডার ইস্যু চলে আসায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এতে যুক্ত হতে হয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হয়ে যেতে পারে। সবাইকে ধৈর্য ধরতে হবে। অধৈর্য হলে সমাধান হবে না। সবাইকে ধৈর্যের সঙ্গে ও আলোচনার মাধ্যমে সমাধানের দিকে যেতে হবে।

লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে বলেছি। ছাত্রদের প্রতিও অনুরোধ প্রতিটি বিষয় ধৈর্যের সঙ্গে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দিকে যেতে।

তিনি বলেন, রাস্তা বন্ধ না করে মাঠ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ জানালে সবচেয়ে ভালো। নাহলে জনগণ দুর্ভোগে পড়ে। এ সময় দাবি-দাওয়া থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সমাধানের অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরকার চায় প্রতিটি বিষয় আলোচনার মাধ্যমে সমাধান হোক।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শিক্ষার্থীসহ সবাইকে ধৈর্য ধরার আহ্বান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শিক্ষার্থীসহ সবাইকে ধৈর্য ধরার আহ্বান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ জানুয়ারি – অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অধৈর্য হলে সমাধান হবে না। সবাইকে ধৈর্যের সঙ্গে ও আলোচনার মাধ্যমে সমাধানের দিকে যেতে হবে। সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। এটি শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়। কিন্তু ল’ অ্যান্ড অর্ডার ইস্যু চলে আসায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এতে যুক্ত হতে হয়েছে।তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হয়ে যেতে পারে। সবাইকে ধৈর্য ধরতে হবে। অধৈর্য হলে সমাধান হবে না। সবাইকে ধৈর্যের সঙ্গে ও আলোচনার মাধ্যমে সমাধানের দিকে যেতে হবে।লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে বলেছি। ছাত্রদের প্রতিও অনুরোধ প্রতিটি বিষয় ধৈর্যের সঙ্গে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দিকে যেতে।তিনি বলেন, রাস্তা বন্ধ না করে মাঠ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ জানালে সবচেয়ে ভালো। নাহলে জনগণ দুর্ভোগে পড়ে। এ সময় দাবি-দাওয়া থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সমাধানের অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরকার চায় প্রতিটি বিষয় আলোচনার মাধ্যমে সমাধান হোক। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×