হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর জন্য বিচার চাইলেন শাকিব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৯ মার্চ ২০২৫, ০৭:২০ অপরাহ্ন


ঢাকা, ০৯ মার্চ – মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় উত্তাল দেশ। ধর্ষণে অভিযুক্তদের জনসম্মুখে ফাঁসি ও জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে তৎপর বড় একটি অংশ। এবার এ তালিকায় নাম লেখালেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। নিজের ফেসবুকে তিনি হ্যাশ ট্যাগ দিয়ে বিচার চাইলেন এই চিত্রনায়ক। তার পোস্টটি মুহূর্তেই সবার মাঝে ছড়িয়ে যায়।

এর আগে ধর্ষণের ঘটনা নিয়ে বিশ্ব নারী দিবসে অভিনেত্রী শবনম ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি সবার কাছে প্রশ্ন রেখে লিখেন, ‘যেই দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের সংবাদ, সেই দেশে আবার ওমেনস ডে কি?’

তার আগে আগে সাজাপ্রাপ্ত এক ধর্ষকের জামিনের সংবাদের ছবি ও লিঙ্ক পোস্ট করেছিলেন। পোস্টের ক্যাপশনে ফারিয়া তখন লিখেছিলেন, ‘ধর্ষককে যারা জামিন দিয়েছে কিংবা এই প্রসেসের সঙ্গে যারা জড়িত তাদেরও শাস্তির আওতায় আনা জরুরি।’

আরও পড়ুন

আদালত প্রাঙ্গণে পরীমনির তাণ্ডব: জামিন পেলেও সাংবাদিক ও বিচারপ্রার্থীকে হেনস্তার অভিযোগ

তবে বিষয়টি নিয়ে দেশের অনেক তারকাকেই এখনো মুখ খুলতে দেখা যায়নি।

এদিকে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তার আগে শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে নিয়ে আসেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।

পরে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি পত্রিকা, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে বিটিআরসি ও পুলিশকে এই নির্দেশ দেওয়া হয়।

আইএ/ ০৯ মার্চ ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মাগুরায় ধর্ষণের শিকার শিশুর জন্য বিচার চাইলেন শাকিব first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর জন্য বিচার চাইলেন শাকিব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর জন্য বিচার চাইলেন শাকিব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৯ মার্চ ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ মার্চ – মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় উত্তাল দেশ। ধর্ষণে অভিযুক্তদের জনসম্মুখে ফাঁসি ও জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে তৎপর বড় একটি অংশ। এবার এ তালিকায় নাম লেখালেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। নিজের ফেসবুকে তিনি হ্যাশ ট্যাগ দিয়ে বিচার চাইলেন এই চিত্রনায়ক। তার পোস্টটি মুহূর্তেই সবার মাঝে ছড়িয়ে যায়। এর আগে ধর্ষণের ঘটনা নিয়ে বিশ্ব নারী দিবসে অভিনেত্রী শবনম ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি সবার কাছে প্রশ্ন রেখে লিখেন, ‘যেই দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের সংবাদ, সেই দেশে আবার ওমেনস ডে কি?’ তার আগে আগে সাজাপ্রাপ্ত এক ধর্ষকের জামিনের সংবাদের ছবি ও লিঙ্ক পোস্ট করেছিলেন। পোস্টের ক্যাপশনে ফারিয়া তখন লিখেছিলেন, ‘ধর্ষককে যারা জামিন দিয়েছে কিংবা এই প্রসেসের সঙ্গে যারা জড়িত তাদেরও শাস্তির আওতায় আনা জরুরি।’ তবে বিষয়টি নিয়ে দেশের অনেক তারকাকেই এখনো মুখ খুলতে দেখা যায়নি। এদিকে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তার আগে শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে নিয়ে আসেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। পরে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি পত্রিকা, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে বিটিআরসি ও পুলিশকে এই নির্দেশ দেওয়া হয়। আইএ/ ০৯ মার্চ ২০২৫সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মাগুরায় ধর্ষণের শিকার শিশুর জন্য বিচার চাইলেন শাকিব first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×