হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নবরুপে ফ্যাসীবাদের জন্ম হলে এ প্রজন্ম মেনে নেবেনা-মুহাম্মদ শাহজাহান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি::

আল কুরআনকে বাদ দিয়ে মানব রচিত মতবাদে সমাজ তথা রাষ্ট্র গঠন করা হলে সে সমাজ কিংবা রাষ্ট্রে কোনোদিন শান্তি আসবে না। কারণ, মানবতার মুক্তির মহাসনদ হিসেবে মহাগ্রন্থ আল কুরআন নাজিল করা হয়েছে। তাই মাহে রমজানের প্রকৃত শিক্ষা কাজে লাগে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে প্রত্যয় গ্রহণ করতে হবে। কুরআনের রাজ প্রতিষ্ঠায় সকলকে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বুধবার কোর্ট বাজারস্থ এম আর কনভেনশন হলে উখিয়া উপজেলা জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যাক্তবর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান এসব কথা বলেন।

উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সোলতান আহমদের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী চেয়ারম্যানসহ উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

মুহাম্মদ শাহজাহান বলেন, রমজান হলো এমন এক বরকতপূর্ণ মাস যে মাসে আল্লাহ তায়ালা মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ তায়ালা বলেন, ‘রমজান মাস হলো সে মাস, যে মাসে কুরআন নাজিল করা হয়েছে। যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ অনুসারীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশক; আর ন্যায়-অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে এ মাসটি পাবে, সে রোজা রাখবে….। (সূরা আল বাকারাহ, আয়াত-১৮৫)। হাদিসে কুদসীতে বলা হয়েছে, আল্লাহ তায়ালা বলেন, ‘বান্দার সব আমল তার নিজের জন্য; কিন্তু শুধু রোজা আমার জন্য। তাই আমি নিজ হাতেই এর প্রতিদান দেব।’ (সহিহ আল বোখারি, হাদিস নং-১৯০৪)।

তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি বরং অর্জিত বিজয়কে ব্যর্থ করার জন্য নানাবিধ অপতৎপরতা শুরু করেছে। পতিত স্বৈরাচার রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই আগামী নির্বাচনকে কার্যকর ও ফলপ্রসূ করতে রাষ্ট্রের প্রয়োজন সংস্কার করা জরুরি। সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসীবাদকে নতুন করে সুযোগ করে দিতে পারে। তাই এ প্রশ্নে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় পতিতরা আবার ছিদ্রপথ খুঁজতে পারে।

বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব এডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা দপ্তর সম্পাদক মুহাম্মদ শাহজাহান, জেলা সমাজসেবা সম্পাদক নুরুল হোসাইন ছিদ্দিকী,উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী,উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী,টেকনাফ উপজেলা জামায়তের আমীর মাওলানা রফিকউল্লাহ,ইসলামী ঐক্য জোটের সভাপতি মাওলানা রিদুয়ানুল কাদিরসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন রাজাপালং ইমদাদুল ফাজিল ডিগ্রী মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা মাওলানা একেএম আবুল হাসান আলী, বর্তমান অধ্যক্ষ মাওলানা আব্দুল হক,উপজেলা জামায়াতের নায়েবে আমীর উখিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মাওলানা নুরুল হক,সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সদস্য সচিব মুহাম্মদ ফারুক, উপজেলা জামায়তের সমাজসেবা সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন,দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম,ওলামা সম্পাদক মাওলানা আব্দুল করিম, শ্রমিক কল্যান ফেডারেশন উখিয়া উপজেলা সভাপতি সাবেক ছাত্রনেতা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান, শিবির সভাপতি মুহাম্মদ উসমান সরওয়ার।
##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নবরুপে ফ্যাসীবাদের জন্ম হলে এ প্রজন্ম মেনে নেবেনা-মুহাম্মদ শাহজাহান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নবরুপে ফ্যাসীবাদের জন্ম হলে এ প্রজন্ম মেনে নেবেনা-মুহাম্মদ শাহজাহান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
Print Image
সংবাদ বিজ্ঞপ্তি:: আল কুরআনকে বাদ দিয়ে মানব রচিত মতবাদে সমাজ তথা রাষ্ট্র গঠন করা হলে সে সমাজ কিংবা রাষ্ট্রে কোনোদিন শান্তি আসবে না। কারণ, মানবতার মুক্তির মহাসনদ হিসেবে মহাগ্রন্থ আল কুরআন নাজিল করা হয়েছে। তাই মাহে রমজানের প্রকৃত শিক্ষা কাজে লাগে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে প্রত্যয় গ্রহণ করতে হবে। কুরআনের রাজ প্রতিষ্ঠায় সকলকে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বুধবার কোর্ট বাজারস্থ এম আর কনভেনশন হলে উখিয়া উপজেলা জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যাক্তবর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান এসব কথা বলেন। উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সোলতান আহমদের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী চেয়ারম্যানসহ উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ। মুহাম্মদ শাহজাহান বলেন, রমজান হলো এমন এক বরকতপূর্ণ মাস যে মাসে আল্লাহ তায়ালা মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ তায়ালা বলেন, ‘রমজান মাস হলো সে মাস, যে মাসে কুরআন নাজিল করা হয়েছে। যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ অনুসারীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশক; আর ন্যায়-অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে এ মাসটি পাবে, সে রোজা রাখবে....। (সূরা আল বাকারাহ, আয়াত-১৮৫)। হাদিসে কুদসীতে বলা হয়েছে, আল্লাহ তায়ালা বলেন, ‘বান্দার সব আমল তার নিজের জন্য; কিন্তু শুধু রোজা আমার জন্য। তাই আমি নিজ হাতেই এর প্রতিদান দেব।’ (সহিহ আল বোখারি, হাদিস নং-১৯০৪)। তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি বরং অর্জিত বিজয়কে ব্যর্থ করার জন্য নানাবিধ অপতৎপরতা শুরু করেছে। পতিত স্বৈরাচার রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই আগামী নির্বাচনকে কার্যকর ও ফলপ্রসূ করতে রাষ্ট্রের প্রয়োজন সংস্কার করা জরুরি। সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসীবাদকে নতুন করে সুযোগ করে দিতে পারে। তাই এ প্রশ্নে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় পতিতরা আবার ছিদ্রপথ খুঁজতে পারে। বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব এডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা দপ্তর সম্পাদক মুহাম্মদ শাহজাহান, জেলা সমাজসেবা সম্পাদক নুরুল হোসাইন ছিদ্দিকী,উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী,উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী,টেকনাফ উপজেলা জামায়তের আমীর মাওলানা রফিকউল্লাহ,ইসলামী ঐক্য জোটের সভাপতি মাওলানা রিদুয়ানুল কাদিরসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন রাজাপালং ইমদাদুল ফাজিল ডিগ্রী মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা মাওলানা একেএম আবুল হাসান আলী, বর্তমান অধ্যক্ষ মাওলানা আব্দুল হক,উপজেলা জামায়াতের নায়েবে আমীর উখিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মাওলানা নুরুল হক,সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সদস্য সচিব মুহাম্মদ ফারুক, উপজেলা জামায়তের সমাজসেবা সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন,দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম,ওলামা সম্পাদক মাওলানা আব্দুল করিম, শ্রমিক কল্যান ফেডারেশন উখিয়া উপজেলা সভাপতি সাবেক ছাত্রনেতা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান, শিবির সভাপতি মুহাম্মদ উসমান সরওয়ার। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×