হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাশিয়ার বোমারু বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাপক বিস্ফোরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন




মস্কো, ২০ মার্চ – রাশিয়ার একটি কৌশলগত বড় বোমারু বিমানঘাঁটিতে বিশাল ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবারের (২০ মার্চ) এ হামলার পর সেটি দাউ দাউ করে জ্বলে উঠে। যে বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে তা যুদ্ধের সম্মুখভাগ থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়া ও ইউক্রেন দুই দেশের কর্মকর্তারা হামলার সত্যতা নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিশাল একটি বিস্ফোরণ বিমানঘাঁটির চারপাশে ছড়াচ্ছে। ওই সময় আশপাশের কটেজগুলো বিস্ফোরণের আঘাতে ধ্বংস হচ্ছিল। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছিলেন তারা ইউক্রেনের ১৩২টি ড্রোন ধ্বংস করেছেন।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

রাশিয়ার এঙ্গেলসে অবস্থিত এই বিমানঘাঁটিতে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ভারী বোমারু বিমান টিইউ-১৬০ রাখা হয়।

সারাতোভের গভর্নর রোমান বুসারগিন জানিয়েছেন, এঙ্গেলসে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যেগুলোর আঘাতে একটি বিমানঘাঁটিতে আগুন ধরে যায়। তিনি জানান, এ ঘটনার পর আশপাশের বাসিন্দাদের নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়। তিনি এঙ্গেলসের কথা উল্লেখ না করলেও; ওই এলাকায় এটিই সবচেয়ে বড় বিমানঘাঁটি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিমানঘাঁটিতে হামলা চালিয়েছেন। এরপর সেখানে থাকা গোলাবারুদের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইউক্রেন জানিয়েছে, এই বিমানঘাঁটি ব্যবহার করে তাদের দেশে হামলা চালিয়েছে মস্কো।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২০ মার্চ ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাশিয়ার বোমারু বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাপক বিস্ফোরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাশিয়ার বোমারু বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাপক বিস্ফোরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ২০ মার্চ – রাশিয়ার একটি কৌশলগত বড় বোমারু বিমানঘাঁটিতে বিশাল ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবারের (২০ মার্চ) এ হামলার পর সেটি দাউ দাউ করে জ্বলে উঠে। যে বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে তা যুদ্ধের সম্মুখভাগ থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়া ও ইউক্রেন দুই দেশের কর্মকর্তারা হামলার সত্যতা নিশ্চিত করেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিশাল একটি বিস্ফোরণ বিমানঘাঁটির চারপাশে ছড়াচ্ছে। ওই সময় আশপাশের কটেজগুলো বিস্ফোরণের আঘাতে ধ্বংস হচ্ছিল। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছিলেন তারা ইউক্রেনের ১৩২টি ড্রোন ধ্বংস করেছেন।রাশিয়ার এঙ্গেলসে অবস্থিত এই বিমানঘাঁটিতে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ভারী বোমারু বিমান টিইউ-১৬০ রাখা হয়।সারাতোভের গভর্নর রোমান বুসারগিন জানিয়েছেন, এঙ্গেলসে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যেগুলোর আঘাতে একটি বিমানঘাঁটিতে আগুন ধরে যায়। তিনি জানান, এ ঘটনার পর আশপাশের বাসিন্দাদের নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়। তিনি এঙ্গেলসের কথা উল্লেখ না করলেও; ওই এলাকায় এটিই সবচেয়ে বড় বিমানঘাঁটি।ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিমানঘাঁটিতে হামলা চালিয়েছেন। এরপর সেখানে থাকা গোলাবারুদের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইউক্রেন জানিয়েছে, এই বিমানঘাঁটি ব্যবহার করে তাদের দেশে হামলা চালিয়েছে মস্কো।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২০ মার্চ ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×